বিনোদন

দিলীপ কুমারের ৯৫তম জন্মদিনে স্ত্রীর বার্তা

চ্যানেল আই অনলাইন- দিলীপ কুমার ও সায়রা বানু

চ্যানেল আই অনলাইন- দিলীপ কুমার ও সায়রা বানু

বলিউডের কিংবদন্তী নায়ক দিলীপ কুমারের ৯৫ তম জন্মবার্ষিকী ১১ ডিসেম্বর। তাঁর হয়ে ১০ ডিসেম্বর দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে সবার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করেন স্ত্রী সায়রা বানু। জানান, ভক্তদের দোয়া ও শুভকামনার কথা শুনে খুশি হয়েছেন এই মুহূর্তে নিউমোনিয়া রোগের চিকিৎসাধীন এই কালজয়ী নায়ক।

পর পর চারটি টুইটারের মাধ্যমে দিলীপ কুমারের বর্তমান অবস্থা ও তাঁর জন্মদিন পালন নিয়ে পরিকল্পনার কথা জানান সায়রা।

সোমবার (১১ ডিসেম্বর) নিজের কাছে আত্মীয়স্বজনকে নিয়ে জন্মদিন পালন করবেন দিলীপ কুমার। স্বামীর পক্ষ থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ জানান সায়রা বানু।

সাধারণত দিলীপ কুমারের জন্মদিনে সারা বাড়ি এক স্বপ্নের রাজপুরীতে পরিণত হয় ফুলেল সাজে। প্রতিবছর এই দিন তাঁদের বাড়ি সারাদিন খোলা থাকে ভক্তদের জন্য, যাদের সাথে সময় কাটান দিলীপ। কিন্তু এ বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি অসুস্থ থাকায়, রোগ সংক্রমণের আশংকা থাকায় চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞার কারণে সে নিয়মের ব্যত্যয় ঘটছে।

সায়রা জানান, যে কোন অ্যাওয়ার্ডের চেয়েও দিলীপ কুমারের জন্য বড় পুরস্কার ভক্তদের ভালোবাসা ও দোয়া। সে ভালোবাসায়ই দিলীপ বেঁচে থাকবেন আরও অনেকদিন।

চ্যানেল আই অনলাইন- দিলীপ কুমারের টুইটার থেকে সায়রা বানুর বার্তা
                                                                                               দিলীপ কুমারের টুইটার থেকে সায়রা বানুর বার্তা
বিষয়:দিলীপ কুমার সায়রা বানু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…