চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরল এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী- বিএসএফ।

বৃহস্পতিবার  (২৯ মে) ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারণ করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ণনীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্থ ছিল। বাংলাদেশে ঠেলে দিতে সীমান্তের অপারে বিভিন্ন স্থানে বহু বাংলাভাষীকে জড়ো করছে বলেও তারা জানায়।

বিজিবি’র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবির  এনায়েতপুর বিওপি কোম্পানী কমান্ডার ঠান্ডু মিয়া।

অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাভাষীদের বাংলাদেশে পুশ করতে তৎপর রয়েছে বিএসএফ।

Reneta

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, ১৩ জনকে আটক করার বিষয়টি জেনেছি। বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকদিনাজপুরদিনাজপুর সীমান্তপুশ ইনবিএসএফসীমান্তে আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT