চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের সব রুটে বাস চলাচল বন্ধ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৩৯ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে পুলিশের গাড়িকে সাইড দিতে বিলম্ব হওয়ায় এক বাসচালককে মারধর করার প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর জেলা মোটর পরিবহনের ডাকে আজ শনিবার সকাল থেকে মহাসড়কের ওপরে বাস, ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই প্রতিবাদ জানাচ্ছেন বাস শ্রমিকেরা।

শ্রমিকরা জানিয়েছেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তারা যান চলাচল শুরু করবেন না।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শেখ বাদশা সহ কয়েকজন বাস শ্রমিক নেতা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে যাওয়ার পথে চাম্পাতলী এলাকায় পেছনে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে খানিকটা দেরি করে।

এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ লাঠি দিয়ে নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে ওই চালক গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবরটি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়ায় শ্রমিকরা প্রতিবাদ শুরু করে এবং টার্মিনাল এলাকায় মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে।

এসময় দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোনও সুরাহা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা বাস-ট্রাক মহাসড়কের মাঝে মাঝে রেখে বিক্ষোভ করছেন।আর এতে ভীষণ দুর্ভোগে পড়েছেন জেলা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে বের হওয়া যাত্রীরা।

Reneta

সরকারি-বেসরকারি অফিসের কাজ, অসুস্থ রোগীকে চিকিৎসক দেখানো, পারিবারিক জরুরি কাজসহ নানা কাজ বেরিয়ে গতকাল থেকে গন্তব্যে যেতে পারছেন না তারা। বাধ্য হয়ে অনেককে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শেখ বাদশা যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে আরও জানিয়েছেন,আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তারা কিছু জানায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস চলাচল বন্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রাফিটি: দেওয়ালের গায়ে বার্তা

পরবর্তী

চ্যালেঞ্জের সামনে বিসিবি একাদশ

পরবর্তী

চ্যালেঞ্জের সামনে বিসিবি একাদশ

শান্তকে নিয়ে শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ শুরু

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT