ডিজিটাল শর্ট

দিনভর কোটা সংস্কার আন্দোলন

সোমবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে হাজারো শিক্ষার্থী।

ফাইল ফটো

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটার দিকে পুনরায় একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নেয়। রাজু ভাষ্কর্যের সামনে সমাবেত হয়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে বিশ্ববিদ্যালয় এলাকা। গতরাতে পুলিশের আক্রমণে আহত শিক্ষার্থীদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে আবার ফিরে এসেছে আন্দোলনে অংশ নিতে। তারা বলছে, দাবি আদায় না করে তারা ফিরবে না। এর মধ্যে আন্দোলনকারীদের দুয়েকজন গরমে অসুস্থ হয়ে পড়ে। সংবাদ কর্মীদের উপর হামলার বিচ্ছিন্ন ঘটনাও ঘটে।  ক্যাম্পাসের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। উপাচার্যের বাসভবনে হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অধ্যাপক আনোয়ার হোসেন।

বিষয়:আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…