জনপদ

দিনদুপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বেঙ্গলির যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী যুব. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে থাকা যুবক, সবুজ গাছপালা পেছনে, ক্যাজুয়াল পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল শহরের পৌর উদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে দিনদুপুরে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত কলেজ শিক্ষার্থী টাঙ্গাইল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।  পৌর শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ইসরাক(২০)

টাঙ্গাইল সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানের পাশে নজরুল সেনা স্কুলের পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বলে খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই কলেজ ছাত্রের নাম ইসরাক (২০)। তিনি শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। ইসরাক শহরের টাঙ্গাইল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী ছিলেন। ধারণা করা যাচ্ছে আজ বিকেলে কোন এক সময় কলেজ শিক্ষার্থী ইসরাককে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি বলেও জানান তিনি।

বিষয়:কলেজ শিক্ষার্থী কুপিয়ে হত্যা টাঙ্গাইল শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…