চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিলেন মেয়র আ জ ম নাছির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

নির্বাচনে বিজয়ী হওয়ার তিন মাস পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আ জ ম নাছির উদ্দিন।

রোববার সিটি করপোরেশন ভবনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

ঢাকার দুই নির্বাচিত মেয়রের সঙ্গে আ জ ম নাছিরও গত ৬ মে শপথ নেন। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনের আগের মেয়র ও কাউন্সিলরদের ২৫ জুলাই পর্যন্ত মেয়াদ থাকায় এতোদিন তিনি দায়িত্ব নিতে পারেননি।

গতকাল ওই মেয়াদ শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে সিসিসি’র দায়িত্ব গ্রহণ করেন আ জ ম নাছির । রীতি অনুযায়ী সাবেক চার মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুরুল আলমকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা কেউ উপস্থিত ছিলেন না।

গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির হাতি প্রতীক নিয়ে চার লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পান।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী আগের মেয়র মনজুর আলম ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে নির্বাচন চলার মধ্যেই বর্জনের ঘোষণা দেন। দিন শেষে তার কমলালেবু প্রতীকে তিন লাখ চার হাজার ৮৩৭ ভোট পড়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ জ ম নাছিরচট্টগ্রাম সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT