চট্টগ্রাম

মনোনয়ন না পাওয়ায় হতাশ নই: আ জ ম নাছির

a j m nasir

দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় কষ্ট বা হতাশা নেই বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আ জ ম নাছির জানান: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নিজে প্রার্থী হলে জয়ের জন্য যা যা করতেন এখন তার সবকিছু প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য করবেন।

এ সময় মেয়র আরও বলেন: কষ্ট যদি দিয়ে থাকে সেটা একটাই; তা হলো অপরাজনীতি। যেখানে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর খুনীদের এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ব্যক্তিগত চাওয়া-পাওয়া না রেখে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে রাজনীতি করেছি। সেখানে বঙ্গবন্ধুর খুনীর আত্মীয়দের সাথে সখ্যতার প্রশ্ন তোলাটা অপরাজনীতি ছাড়া আর কিছু নয়।

শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি চসিক সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাসির। আওয়ামী লীগের নতুন ভরসা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

বিষয়:আ জ ম নাছির চট্টগ্রাম সিটি কর্পোরেশন মনোনয়ন মেয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…