চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্বে অবহেলা করলে কেউ আইনের উর্ধ্বে নয়: পিপি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
২:১৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

যত বড় কর্তাই হোক না কেন দায়িত্বে অবহেলা করলে কেউ আইনের উর্ধ্বে নয়, এই রায়ে সেটাই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন এই মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শওকত হোসেন। শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় মামলার রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।

রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আকতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে চারজনের ১০ বছর জেল, দুইজনকে খালাস দেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার দণ্ড দেয়া হয়। মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, তাদের প্রত্যেকের দায়িত্বে চরম অবহেলার কারণে পাইপে পড়ে জিহাদের মৃত্যু হয়েছে।

পাবলিক প্রসিকিউটার শওকত হোসেন

এ মামলার আসামিরা হচ্ছে— রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

তবে এদের মধ্যে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলামকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ডিসেম্বর বিকেলে শাহজাহানপুরে রেলওয়ে মাঠে পরিত্যাক্ত পানির পাম্পের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। ফায়ার সার্ভিসের ২৩ ঘণ্টার অভিযানে তাকে উদ্ধার করা যায়নি। পরে ২৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে একদল স্বেচ্ছাসেবী পাইপের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। অবহেলায় জিহাদের মৃত্যুর অভিযোগে পাম্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের আবদুস সালামসহ দুজনের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর শাহজাহানপুর থানায় মামলা করেন জিহাদের বাবা মো. নাসির ফকির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতশিশু জিহাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌরশক্তি চালিত খাদ্য গুদাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

রায়ে সন্তুষ্ট নই, উচ্চ আদালতে যাবো: জিহাদের বাবা

পরবর্তী

রায়ে সন্তুষ্ট নই, উচ্চ আদালতে যাবো: জিহাদের বাবা

জয়কে 'আরো শিক্ষিত' হতে বলল বিএনপি

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT