আদালতের রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি শিশু জিহাদের বাবা মো. নাসির ফকির। তাই তিনি উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে চারজনের ১০ বছর জেল ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।
একই অভিযোগে চারজনের সাজা ও দুইজনের খালাস হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। তিনি ৬ জনেরই সাজা আশা করেছিলেন বলে জানিয়েছেন।
ভিডিওতে দেখুন জিহাদের বাবা নাসির ফকিরের বক্তব্য:
https://youtu.be/cDbiQJK2z-0







