চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দারোগা’ হাসান আলীর বিরুদ্ধে যতো অভিযোগ

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
১০:৫২ অপরাহ্ণ ০৮, জুন ২০১৫
অন্যান্য, আদালত
A A

রাজাকার কমান্ডার সৈয়দ মো. হাসান আলী ওরফে হাসেন আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ এনেছিলো রাষ্ট্রপক্ষ। এসব অভিযোগের মধ্যে ছিলো গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদি।

প্রথম অভিযোগ: হাসান আলী মুক্তিযুদ্ধের সময় ২৭ এপ্রিল সহযোগী রাজাকারদের নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল গ্রামের হাসান আহমেদ ওরফে হাসু ব্যাপারীর ৭টি ঘরে লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করে। পরে হাসুকে গুলি করে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগ: একাত্তরের ২৩ আগস্ট তাড়াইল থানার বাড়তি ইউনিয়নের কোনা ভাওয়াল গ্রামের তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে লালু ভূঁইয়াকে হত্যা করে দুটি ঘরে লুণ্ঠন ও দু’জনকে অপহরণ করে আটকে রাখে।

Banglabid

তৃতীয় অভিযোগ: ওই বছরের ৯ সেপ্টেম্বর তাড়াইল থানার শিমুলহাটি গ্রামের পালপাড়ার আক্রুর পালসহ ১২ জনকে হত্যা ও ১০টি ঘরে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর যখন পুরুষেরা বের হচ্ছিল, তখন তাদেরকে ধরে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে হাসান ও তার সহযোগীরা।

চতুর্থ অভিযোগ: একাত্তরের ২৭ সেপ্টেম্বর তাড়াইল থানার ভোরগাঁও গ্রামের বেলংকা রোডে সতীশ ঘোষসহ ৮ জনকে হত্যা ও ১০ জনকে অপহরণ এবং লুটপাটের ঘটনা ঘটে হাসান আলীর নেতৃত্বে। ওই দিন বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পাকুড়া গ্রামে ৮ জন পুরুষ ও ৪-৫ জন নারী ভারতে যাওয়ার জন্য নৌকাযোগে তাড়াইলে আসেন। নৌকার ৮ যাত্রীকে গুলিকরে হত্যা করেন হাসান ও তার সহযোগীরা। নৌকার ছইয়ের ওপর থেকে আরও তিনজনকে নামিয়ে আনা হয়। যাদের হত্যা করা হয় তাদের মধ্যে ছিল মঞ্জুবালা ঘোষ, সুরেশ চন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র ঘোষ, কৃষণ চন্দ্র ঘোষ শিবু, সুকুমার ঘোষ ও রুহিনী চন্দ্র ঘোষ।

পঞ্চম অভিযোগ: একাত্তরের ৮ অক্টোবর হাসান আলীর নেতৃত্বে তার রাজাকার বাহিনী তাড়াইল থানার তাল জাঙ্গলা ইউনিয়নের আড়াইউড়া গ্রামের চামেলী কুমার ঘোষের বাড়িতে আক্রমন করে। সেখানে কামিনী কুমার ঘোষ এবং জীবন ঘোষকে হত্যা করে ৬টি ঘরে লুটপাট চালায়। রাজাকার বাহিনী জীবন কৃষ্ণ ঘোষের স্ত্রী মিলন রানী চক্রবর্তীকে ভয় ভীতি দেখিয়ে সোনা রুপা লুট করে। এরপর জীবন ঘোষকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসান আলীর নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর কামিনী কুমার ঘোষকেও গুলি করে হত্যা করা হয়।

Reneta

ষষ্ঠ অভিযোগ: দেশের স্বাধীনতার ৫ দিন আগে ১১ ডিসেম্বর হাসান আলীর নেতৃত্বে তাড়াইল থানার সাচাইল গ্রামের রাশেদ আলী ব্যাপারীকে হত্যা করা হয়। সেই সাথে লুণ্ঠন ও অগ্নি সংযোগ করা হয়। ওই দিন রাজাকার বাহিনীর ৪০-৫০ জন সদস্য আব্দুর রশিদের বাড়ি ঘেরাও করে। এরপর তাকে ধরে অমানুষিক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে। এর আগে ওই গ্রামে লুটপাট চালানো হয়।

ওই দিন ৬৪ টি হিন্দু পরিবারের ১০০টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধরাজাকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু অধিকার লঙ্ঘনকারীর তালিকা থেকে ইসরাইল বাদ

পরবর্তী

যুদ্ধ না তো কি ?

পরবর্তী

যুদ্ধ না তো কি ?

কিডনিতে ৪২০টি পাথর

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT