চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ খেলেও সাব্বিরের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই পেয়ে যান তিন অঙ্কের দেখা। দুই ম্যাচ বাদেই দ্বিতীয় সেঞ্চুরি ডাকছিল হাত বাড়িয়ে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওপেনার সাব্বির হোসেন দারুণ খেলে দলকে জেতালেন, তবু রয়ে গেল আক্ষেপ। মাত্র ১ রানের জন্য হল না সেঞ্চুরি। সাতটি করে চার-ছক্কায় ৭২ বল খেলে ৯৯ রান করে কাটা পড়েন এ ডানহাতি ব্যাটসম্যান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের দেয়া ১৪৬ রানের সহজ লক্ষ্য ২৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে টপকে যায় শাইনপুকুর। ৮ উইকেটের সহজ জয়ে বড় অবদান রাখেন ২২ বছরের তরুণ অলরাউন্ডার সাব্বির। শুরু থেকেই চড়াও হন উত্তরার বোলারদের ওপর।

ম্যাচ তখন টাই। শাইনপুকুরের জিততে দরকার ১ রান। সাব্বিরের সেঞ্চুরি পেতেও তাই। ডাগআউটে একইসঙ্গে দলের জয় ও সতীর্থের সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় অন্য খেলোয়াড়রা। তখনই জাহাঙ্গীর আলমের বলে সাইদুল ইসলামের হাকে ক্যাচ তুলে দেন এ ব্যাটসম্যান।

সাব্বিরের মারকাটারি ব্যাটিংয়ের দিনে আরেক ওপেনার সাদমান ইসলাম খেলেছেন ঠান্ডা মাথায়। এ বাঁহাতি ওপেনার ৭৩ বল খেলে করেন ৩৮ রান। অবশ্য শাইনপুকুর ক্রিকেট ক্লাবের লক্ষ্যটা এতটাই নাগালে ছিল যে তাড়াহুড়ার দরকারও ছিল না।

টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরা পায় ৩৫ রানের ওপেনিং জুটি। যদিও শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি তারা। একের পর এক উইকেট হারালে ৪৪.৪ ওভারে তারা গুটিয়ে যায় ১৪৫ রানেই। ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন কেবল মিনহাজুল আবেদিন। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৫১ রানে অপরাজিত থাকেন। সঙ্গীর অভাবে ছোট সংগ্রহকে নিয়ে যেতে পারেননি মাঝারি পুঁজিতে।

ব্যাট হাতে ৯৯ রানের ইনিংস খেলা শাইনপুকুরের সাব্বির হোসেন বল হাতেও এদিন দারুণ সফল। এ মিডিয়াম পেসার ১০ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। রাকিবুল হাসান নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সোহরাওয়ার্দী শুভ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসাব্বির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির হাট প্রস্তুত, ঢাকায় বসছে ২৭টি হাট

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২০, ২০২৬

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

মে ২০, ২০২৬

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’

মে ২০, ২০২৬

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT