চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারিদ্র্যের ‘ইতিহাস হওয়া’ কি আসলেই সম্ভব?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের একটি বক্তব্য উদ্ধৃতি করে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, মানুষ কিন্তু সম্পদ ভাগাভাগি করে না। সম্পদ যদি সবাই ভাগাভাগি করতাম, যেখানে প্রয়োজন সেখানে দিতাম; সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক; তাহলে কিন্তু আমাদের দারিদ্র্য ইতিহাসে চলে যেতো। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রাইম ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত এক দশক ধরে বাংলাদেশ পুরো বিশ্বকে তাক লাগিয়ে জিডিপি প্রবৃদ্ধিতে রেকর্ড গড়ে চলছে। বিভিন্ন পরিসংখ্যান অনুসারে গড়ে পৌনে সাত শতাংশ হারে বেড়েছে অর্থনীতির আয়তন। যা যে কোনো তথ্য-বিশ্লেষনের বিচারে বিস্ময়ের। এরআগে চীন, ভারত কিংবা ভিয়েতনাম ছাড়া এমন সাফল্য আর কেউ দেখাতে পারেনি। দেশের অর্থনীতির এই অগ্রযাত্রা খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর।

তবে পরিসংখ্যানের উল্টা দিকে যে তথ্য আছে, তাও হয়তো দেখেছেন গর্ভনর। আর তা হচ্ছে, প্রবৃদ্ধি বাড়লেও বৈষম্য পৌঁছেছে নতুন উচ্চতায়। বিশ্বব্যাংকসহ নানা প্রতিষ্ঠানের দৃষ্টিতে দেশে প্রবৃদ্ধি বাড়লেও তা থেকে সুফল পাচ্ছে না গরিব মানুষ। দারিদ্র্যের হার কমলেও নেই আগের মতো গতি। কাজের সুযোগও বাড়ছে না প্রত্যাশা অনুযায়ী।

Banglabid

বিভিন্ন পরিসংখ্যান মতে, অর্থবছর ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত, প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়লেও কমেছে শ্রমমজুরি বৃদ্ধির হার। উল্টো বেড়েছে পুঁজি বিনিয়োগ থেকে মুনাফা। তার অর্থ হলো এই প্রবৃদ্ধি থেকে গরিব মানুষের তুলনায় সুবিধা নিয়েছেন ধনীরা। অন্যদিকে, নতুন কাজের সুযোগ বাড়াতেও ছিল না কার্যকর ভূমিকা। দেশের ধনী বৃদ্ধির হার যেমন রকেট গতিতে বাড়ছে, তেমনি গরিব মানুষের বসবাসে বিশ্বে পঞ্চম বাংলাদেশ। এইরকম দ্বি-মূখী অবস্থা পরিবর্তন আসলে সময়ের দাবি।

দেশে রাজনৈতিক অস্থিরতা প্রায় শূন্যের কোটায়,সেইসঙ্গে দুর্নীতি দমনসহ নানা অপতৎপরতা রোধে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় সরকারের রয়েছে দারুণ সদিচ্ছা। সবকিছু মিলিয়ে দেশের উন্নয়ন চিত্রের অবস্থা ও গর্ভনরসহ আরো দায়িত্বশীল পদে যারা আছেন তাদের সবার কার্যকর পদক্ষেপে দেশে প্রকৃত পরিবর্তন আসবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনশন ভাঙলেন আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা

পরবর্তী

মারা গেছেন ‘বেদের মেয়ে জোসনা’ ছবির প্রযোজক

পরবর্তী

মারা গেছেন 'বেদের মেয়ে জোসনা' ছবির প্রযোজক

উড়ন্ত জয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT