কৃষি

দাম ভালো পাওয়ায় গাজর চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

দাম ভালো পাওয়ায় গাজর চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

উৎপাদন বেশি ও ভালো দাম পাওয়ায় নওগাঁর মান্দা উপজেলায় এবার প্রচুর পরিমাণ গাজর চাষ হয়েছে। কম রোগবালাই, সময় স্বল্পতা ও কম পরিশ্রমের কারণে গাজর চাষে আগ্রহ বেড়েছে ওই অঞ্চলের কৃষকের।

গাজর এক প্রকার মূল জাতীয় সবজি। গাজর চাষে জমি তৈরি করতে পাঁচ/ছয়বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। এরপর জৈব সার, পটাশ ও ইউরিয়া দিয়ে জমিতে বীজ ছিটাতে হয়। তিন মাসের মধ্যে গাজরের ফলন পাওয়া যায়। প্রতি বিঘায় দেড়শ’ মণ পর্যন্ত ফলন পান কৃষক। প্রতি মণ গাজর চারশ’ থেকে পাঁচশ’ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে বাজারে।

স্বল্প পরিশ্রম, উৎপাদন বেশি এবং দাম ভাল পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে এ অঞ্চলের গাজর।

এ বছর গাজরের উৎপাদন লক্ষ্যে ছাড়িয়েছে বলে জানায়, স্থানীয় কৃষি বিভাগ। জেলায় এবার নয়শ’ বিঘা জমিতে গাজর চাষ হয়েছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে- 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…