মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ সফটওয়্যার বান্ডলের দাম বাড়াবে মাইক্রোসফট কর্পোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সফটওয়্যার বান্ডলটির দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। দাম বাড়ানোর পদক্ষেপ ছয় মাসের মধ্যে কার্যকর হবে।
সবচেয়ে কম খরচের ব্যাসিক বিজনেস প্ল্যান এর দাম ২০ শতাংশ বাড়বে। ফলে ব্যবহারকারী প্রতি খরচ পাঁচ ডলার থেকে বেড়ে ছয় ডলার হবে।
অন্যদিকে ব্যয়বহুল প্ল্যানগুলোর দাম বাড়বে সাড়ে ১২ শতাংশ; ব্যবহারকারী প্রতি দাম ৩২ ডলার থেকে বেড়ে ৩৬ ডলারে গিয়ে দাঁড়াবে।
তবে, সফটওয়্যারের সাধারণ ভোক্তা ও শিক্ষা সংস্করণের দাম পরিবর্তিত হবে না বলে জানিয়েছে মাইক্রোসফট।







