ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানেরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভোজ্য তেল ও বনষ্পতি ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান, সংগঠনের সভাপতি ফজলুর রহমান।
শনিবার থেকেই ভোজ্য তেলের এই দাম কার্যকর হবে। সংগঠনের পক্ষ থেকে প্রথমে লিটার প্রতি ৪ টাকা কমানোর কথা বলা হলেও বাণিজ্যমন্ত্রী ভোক্তাদের পক্ষ থেকে আরো ১ টাকা কমানোর অনুরোধ জানালে তারা বিষয়টি মেনে নিতে সম্মত হন।






