চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবানলে ক্ষতিগ্রস্তদের কল্যাণে একই কাতারে অজি ক্রিকেট-টেনিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২০
অন্যান্য খেলা, ক্রিকেট, স্পোর্টস
A A

ভয়ঙ্কর দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। মরছে মানুষ, বিপন্ন প্রাকৃতিক পরিবেশ, পুড়ছে পশু-পাখি। আগুনের রোষানলে বাঁচতে পারেনি টেনিস কোর্ট থেকে শুরু করে ক্রিকেটের মাঠও। দেশের এমন বিপর্যয়ে মন পুড়ছে অজি ক্রীড়া তারকাদের। দাতব্য কাজের জন্য একই কাতারে দাঁড়িয়ে গেছেন দেশটির টেনিস ও ক্রিকেট তারকারা।

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহে আগামী ১৫ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে টেনিস অস্ট্রেলিয়া। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের আগে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ম্যাচে অংশ নেবেন বিশ্বের সেরা টেনিস তারকারা। এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বিধ্বস্ত টেনিস কোর্টের ক্ষতি কাটিয়ে উঠতে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দান করেছে টেনিস অস্ট্রেলিয়া।

দাতব্য কাজে সামনের সারিতে আছেন বিশ্ব টেনিসে ‘ব্যাড বয়’ তকমা পাওয়া অজি তারকা নিক কিরগিয়োস। শুক্রবার থেকে হওয়া এটিপি টুর্নামেন্টে তার প্রতিটি অ্যাসের জন্য নিজ পকেট থেকে ২০০ ডলার করে তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা সামান্থা স্টসুরও একই ঘোষণা দিয়েছেন। আরেক তারকা অ্যালেক্স ডি মিনাউর জানিয়েছেন, প্রতি অ্যাসের জন্য ২৫০ ডলার করে দান করবেন। সবমিলিয়ে অ্যাস থেকে মোট দেড় লাখ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে টেনিস অস্ট্রেলিয়া।

দাবানলের আগুন পোড়াচ্ছে ক্রিকেটারদের মনও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টের প্রথমদিনে হাতে কালোব্যান্ড পরে নেমেছেন অজি ক্রিকেটাররা।

টেস্ট দলে নেই দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল। তার ব্যস্ত বিগ ব্যাশ টি-টুয়েন্টি নিয়ে। টুইটারে লিন জানিয়েছেন, প্রতিটি ছয়ের জন্য ২৫০ ডলার করে দান করবেন। জাতীয় দল সতীর্থকে সাধুবাদ জানিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন, তার হাঁকানো প্রতি ছয় থেকে ২৫০ ডলার করে পাবে ক্ষতিগ্রস্তরা। একই প্রতিশ্রুতি দিয়েছেন আরেক মারকুটে ব্যাটসম্যান আর্চি শর্টও।

ট্যাগ: অস্ট্রেলিয়া দাবানলঅস্ট্রেলিয়ান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা

পরবর্তী

শীতের বৃষ্টিতে রাজনীতি ও কৃষকের বিষণ্ণ ভাবনা

পরবর্তী

শীতের বৃষ্টিতে রাজনীতি ও কৃষকের বিষণ্ণ ভাবনা

১৫ বাংলাদেশির বিরুদ্ধে দিল্লির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT