স্পোর্টস

দাপুটে জয়ে মালদ্বীপের শুভসূচনা

দাপুটে জয়ে মালদ্বীপের শুভসূচনা

দাপটের সঙ্গে খেলে একাদশ সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপের খেলায় ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা।

ভারতের কেরালার ত্রিবান্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল মালদ্বীপ। খেলার ৯ মিনিটে দলকে এগিয়ে নেন দ্বীপ দেশটির অ্যাটাকিং মিডফিল্ডার আহমেদ ইমাজ।

১০ মিনিট পর সমতা আনেন ভুটানের মিডফিল্ডার তশেয়ারিং দরজি। ৩২ মিনিটে মালদ্বীপ পুনরায় এগিয়ে যায় ফরোয়ার্ড আসাদুল্লাহ আবদুল্লাহ’র গোলে।

দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফরোয়ার্ড আলী আশফাক গোল করলে নিশ্চিত হয়ে যায় মালদ্বীপের জয়।

নিউজিল্যান্ডের রিকি হার্বাটের প্রশিক্ষণে আক্রমণাত্মক ফুটবল খেলে দলটি বুঝিয়ে দিয়েছে শিরোপার জন্যই লড়বে দলটি।

বিষয়:সাফ ফুটবল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…