চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাউদ ইব্রাহিম পাকিস্তানে, প্রমাণ দিলো ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম কাসকার ওরফে দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছে বলে আবারো দাবি করে বেশকিছু তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাই স্টক এক্সচেঞ্জে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৩১৫ জন লোক নিহতের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন দাউদ ইব্রাহিম। সেই ঘটনার পর থেকে তিনি পাকিস্তানে গা ঢাকা দিয়ে আছেন বলে ভারতের দাবি।

তবে ভারতের এমন অভিযোগ বরাবরই নাকচ করেছে পাকিস্তান। এবার এমন কিছু তথ্য-উপাত্ত ভারতের পক্ষ থেকে হাজির করা হয়েছে, যা দিয়ে ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করছে দেশটি।

এসব তথ্য-প্রমাণের মথ্যে রয়েছে, দাউদের স্ত্রী মাহজাবিন শেখের নামে এ বছরের এপ্রিল মাসে করাচির ঠিকানার একটি টেলিফোন বিল এসেছে তাদের হাতে। পাওয়া গেছে দাউদের তিনটি পাকি পাসপোর্ট। এতে আলাদা আলাদা ঠিকানা রয়েছে। এর মধ্যে সব থেকে পুরনো পাসপোর্ট তৈরি হয়েছে ১৯৯৬ সালে।

করাচি থেকে দাউদের জন্য তৈরি সি-২৬৭১৮৫ নম্বরের পাসপোর্টটিতে নাম দেওয়া হয়েছে শেখ দাউদ হাসানের। বাকি দু’টি পাসপোর্টের মধ্যে একটিতে করাচির ঠিকানা রয়েছে। একটিতে রাওয়ালপিন্ডির।

১৯৯৩-র মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী দাউদের শেষ যে ছবিটি গোয়েন্দাদের হাতে এসেছে; তাতে দাউদের গোঁফ কামানো। মাথার চুলও পাতলা হয়ে এসেছে।

Reneta

ভারতের গোয়েন্দারা বলছেন, চলতি বছরে করাচি থেকে দাউদ দুবাই গেছেন বলেও প্রমাণ পেয়েছেন তারা।

করাচিতেই ক্লিফটন এলাকার যে বাংলোয় তিনি থাকেন, তা ঘিরে রেখেছে আইএসআই এজেন্ট ও পাকিস্তানি রেঞ্জার্সরা। সব মিলিয়ে করাচিতে দাউদের দশটা বাড়ি রয়েছে।

ইসালামাবাদেও তার গোটা তিনেক বাড়ি রয়েছে। যার মধ্যে রয়েছে আইএসআই-এর একটি ‘সেফ হাউস’-ও।

ইসলামাবাদ অবশ্য বরাবরই দাবি করে এসেছে দাউদ পাকিস্তানে নেই। কিন্তু ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে, করাচিতেই ক্লিফটন এলাকার বাড়িতেই সপরিবারে রয়েছেন দাউদ।

দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়ে গিয়েছে ঠিকই; কিন্তু এই তথ্য পেশ করে ইসলামাবাদকে ফের কাঠগড়ায় তুলতে চাইছে নয়াদিল্লি।

এদিকে, দাউদ সম্পর্কিত খবর প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলেও এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র মনীশ তেওয়ারি বলেছেন, ‘এনডিএ বা আগের ইউপিএ সরকারের সবাই জানে দাউদ পাকিস্তানে লুকিয়ে আছে। এরকম অবস্থায় তাকে ফিরিয়ে আনার জন্য শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মনীশ আরো বলেন, ‘আমেরিকা যখন জানতে পেরেছিলো ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে আছে, তারা কোনো সংবাদপত্রে তা প্রকাশ করেনি, বরং সেখানে গিয়েই তাকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘দাউদ ভারতের ওসামা বিন লাদেন। পাকিস্তানে ঢুকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরও স্পষ্ট করে বলে দিয়েছেন, দাউদকে আশ্রয় দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না ভারত।

কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক শিবসেনা সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, যদি সাহস থাকে তাহলে পাকিস্তানে ঢুকে তাকে ধরে নিয়ে আসা হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাউদ ইব্রাহিমপাকিস্তান-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT