চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দহগ্রাম-আঙ্গরপোতায় থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
৭:২৭ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতায় মোবাইল ফোনের থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সারা দেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা আবারো জানান তিনি। 

লালমনিরহাটের আঙ্গরপোতা-দহগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণফোনের থ্রি-জি সেবা চালু হলো। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা চালু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় দহগ্রামবাসীদের সঙ্গে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে ক্ষমতায় এসে তার সরকার মোবাইল সেবাকে বেসরকারি খাতে নিয়ে আসে। 

প্রযুক্তিখাতের এই উন্নয়নটা ব্যাপকভাবে সামাজিক উন্নয়নে ব্যবহার হচ্ছে। এর চাহিদাও বাড়ছে তাই এর গতি বাড়ানো দরকার। এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের চুক্তিও হয়ে গেছে। এর সঙ্গে সাবমেরিন ক্যাবল বা ব্রডব্যান্ড সবই আরো উন্নত করা হবে।  
প্রধানমন্ত্রী বলেন, থ্রিজি সেবার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষির সেবা গ্রহণ করা যাবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ সব ধরনের সেবা, মানুষ যাতে ঘরে বসেই পেতে পারে সে ব্যবস্থা নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী আরো বলেন. কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেজন্য বহুমুখী পদক্ষেপ নিচ্ছি। অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। কোন এলাকায় কোন জিনিসের উৎপাদন ভালো সেটার উপর ভিত্তি করে সেসবের উৎপাদন বাড়ানো, সেগুলো প্রক্রিয়াজাত করা এবং যেন নিজস্ব বাজার ও বাইরে রপ্তানী করতে পারা যায় সেই পরিকল্পনা করছি। সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করবো যেখানে মানুষ বিনিয়োগ করতে পারবে।  

৬৮ বছরের বঞ্চনার শিকার অধুনালুপ্ত ছিটমহলবাসী এখন ডিজিটাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারবেন। 

ট্যাগ: ইন্টারনেটফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিএসপি’র সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ

পরবর্তী

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান রাষ্ট্রপতির

যুদ্ধ বিমান ধ্বংসের পরে তুরস্কের সাথে যা করছে রাশিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT