চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত থাকবে। বিচারের মুখোমুখি না করে বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি (শেখ হাসিনা) ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায়, সে আর বাংলাদেশে কখনো ফিরে আসে না। পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল। ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার কাপুরুষোচিতভাবে এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের কোলে আশ্রয় নিয়েছে। তিনি আর এই দেশে আসার সৎ সাহস কখনো রাখবে না।

সমাবেশে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস; এবং দলটি গণঅভ্যুত্থানের সঙ্গেও প্রতারণা করেছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি দেশ পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। জাতীয়তাবাদের নামে সরকার ব্যবসা করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলাফল ‘শূন্য’ বলে দাবি করে নাহিদ ইসলাম বলেন, সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি। দেশে জাতীয় ঐক্য না থাকলে কোনো দেশ সহযোগিতা করবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, গণঅভ্যুত্থান ও সংস্কারের সঙ্গে প্রতারণা করলে কেউ সহযোগিতা করতে চাইবে না।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তারা মাঠে থাকবেন। বর্তমান সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হলে ১১ দলীয় জোট কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং বাজেটে এ প্রকল্পের জন্য বরাদ্দ না রাখার সমালোচনা করেন। তাদের অভিযোগ, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে এসে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন কামনা করেছিলেন এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

রংপুর বিভাগের আট জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ট্যাগ: আমির ও বিরোধী দলীয় নেতাআহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপএনসিপিজাতীয় নাগরিক পার্টিডা. শফিকুর রহমাননাহিদ ইসলামপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীবিএনপিশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

পরবর্তী

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

পরবর্তী

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT