বেশির ভাগ মানুষেরই কোনো না কোনো ডাকনাম রয়েছে। বাড়ির সবাই সেই নামেই ডেকে থাকে। তবে কারো কারো ডাকনাম আবার একটু অন্যরকমও হয়ে থাকে। চলুন জেনে নেই সেই রকম কিছু নামের কয়েকজন বলিউড সেলিব্রিটিকে।

মাধুরী দীক্ষিত: ডাকনাম ‘বাবলি’।

শ্রদ্ধা কাপুর: বন্ধুরা তাকে ডাকেন ‘চিরকুট’ বলে।

সোনাম কাপুর: পরিবারের সবাই তাকে ‘জিরাফ’ বলে ডাকেন।

শহীদ কাপুর: ‘সাশা’ ভারি অদ্ভুত ডাকনাম।

প্রিয়াঙ্কা চোপড়া: অভিষেক বচ্চন তাকে ‘পিগি চপস’ বললেও তার ডাকনাম ‘মিমি’।

রণবীর কাপুর: তার দাদু রাজ কাপুর ‘গাংলু’ বলে ডাকতেন। তবে বাড়ির বাকি সবাই তাকে ‘ডাব্বু’ বলেই ডাকেন।

পরিণীতি চোপড়া: ডাকনামটা ‘তিশা’।

হৃতিক রোশন: বলিউডের মাচো হৃতিক রোশনের ডাকনামটা ‘ডুগ্গু’।

শিল্পা শেঠি: ডাকনামটাও কী। তার ডাকনাম ‘মান্যা’।

আলিয়া ভাট: ছোটবেলায় খুব গোলগাল ছিলেন। তাই বাড়ির সবাই তাকে ‘আলু’ বলে ডাকেন।







