চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশম ক্ষমতাবান ব্যক্তি হয়েও অনুজ্জ্বল শেখ হাসিনা: এমাজউদ্দীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে দশম ক্ষমতাবান ব্যক্তি হলেও জনকল্যাণমূলক কাজ ও মানবাধিকার বাস্তবায়িত করার ক্ষেত্রে দেশবাসীর কাছে এখনো উজ্জ্বল হয়ে উঠেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ভোটাররা এখন তার ভোট যাকে খুশি তাকে দিতে পারে না। প্রার্থীও প্রত্যেক ভোটারের কাছে যেতে পারে না। অথচ উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু অথর্ব কমিশন সে ব্যবস্থা করতে পারে নাই।’

মার্কিন সাময়িকী ফরচুনের জরিপে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বে দশম ক্ষমতাবান ব্যক্তি হয়েছেন। ক্ষমতার ওপর ভিত্তি করে যদি এই হিসেব হয়, তাহলে দশম অথবা আরো ওপরে তার স্থান হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জনকল্যাণমূলক কাজ, গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা ও মানবাধিকার বাস্তবায়িত করার ক্ষেত্রে তার অবদান দেশবাসীর কাছে এখনো পর্যন্ত উজ্জ্বল হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন এমাজউদ্দীন।

আগামীতে ‘বজ্রকঠিন’ আন্দোলন আসছে এবং শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ‘স্বৈরাচারীধারা’ সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।

বাংলাদেশ ইয়ূথ
ফোরাম সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন 
বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ
রহমাতুল্লাহ
,
জাতীয়তাবাদী
সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী
, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও
আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াড. এমাজউদ্দীন আহমদবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT