চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল সাজাতে ১২০ মিলিয়ন পাচ্ছেন এরিক টেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে কোচের তৎপরতা ও নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছরের চুক্তিতে রেড ডেভিলদের কোচের দায়িত্ব নেয়া এরিক টেন হাগকে গ্রীষ্মকালীন দলবদলে স্কোয়াড সাজানোর ১২০ মিলিয়ন পাউন্ডের বাজেট দেবে ম্যানচেস্টার ইউনাইটেড।

লক্ষ্য নিয়ে এরিক টেন ইতিমধ্যেই ইউনাইটেডে নিয়োগকর্তাদের সঙ্গে সভাও সেরে ফেলেছেন।

পল পগবা, এডিনসন কাভানি, নেমানজা মাতিচ, জেসে লিংগার্ড, হুয়ান মাতা এবং লি গ্রান্টের চুক্তি চলতি গ্রীষ্মে শেষ হচ্ছে। এ ছয় ফুটবলারের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তি নবায়ন করবে না বলেই খবর। তাদের ওল্ড ট্রাফোর্ড ছাড়তে হবে।

এরিক বেইলি, অ্যান্থনি মার্শাল, ফিল জোন্স, আন্দ্রেয়াস পেরেইরা দলে থাকতে চান কিনা, সে ব্যাপারে তাদের মতামত জানার অপেক্ষায় আছে ক্লাব। মার্কাস রাশফোর্ড, অ্যালেক্স টেলস এবং অ্যারন ওয়ান-বিসাকার ক্ষেত্রেও একইরকম খবর। যার অর্থ, এই ফুটবলাররা নিজেদের ভাগ্য নিয়ে আলোচনার সুযোগ পাচ্ছেন।

ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেনকে ম্যানচেস্টার ইউনাইটেড পেতে আগ্রহী। বেনফিকার স্ট্রাইকার ডারউইন নুনেজের প্রতিও ক্লাবটির নজর রয়েছে। উলভারহ্যাম্পটন মিডফিল্ডার রুবেন নেভাসের ওল্ড ট্রাফোর্ডে আসার সম্ভাবনাও জোরাল।

আয়াক্স উইঙ্গার অ্যান্টনিকে দলে টানতে চায় ইউনাইটেড। গ্রীষ্মে ৫৫ মিলিয়ন পাউন্ডে তাকে ওল্ড ট্রাফোর্ডে আনার চেষ্টা চলছে। রক্ষণ শক্তিশালী করতে আয়াক্সের লিসান্দ্রো মার্টিনেজ এবং জুভেন্টাসের ম্যাথিউস ডি লিটকে পাওয়ার লক্ষ্যে এগোচ্ছে রেড ডেভিলরা।

সেন্ট্রাল মিডফিল্ডে ইউনাইটেডের উন্নতির অনেক জায়গা রয়েছে। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ডেক্লান রাইসের সম্ভাবনা জাগলেও সেই দুয়ার বন্ধ হয়েছে। বিকল্প হিসেবে লিডসের ক্যালভিন ফিলিপসকে বিবেচনা করা হচ্ছে।

ব্রুনো ফের্নান্দেস, রাফায়েল ভারানে এবং ডেভিড ডি গিয়াকে রেড ডেভিলদের সম্ভাব্য পুনর্গঠিত দলের মূল ভিত্তি ধরা হচ্ছে। আসছে মৌসুমে জাডন সানচো বিশ্বমানের উইঙ্গার হয়ে উঠবেন বলেও আশা ক্লাবটির।

ট্যাগ: এরিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১

পরবর্তী

কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

পরবর্তী

কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

ফুটবল খেলোয়াড় এমবাপের পরিবার মাদ্রিদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ যাচ্ছে এমবাপের পরিবার

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT