চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের মানুষ কাছের মানুষ

ইশতিয়াক আলমইশতিয়াক আলম
১২:০২ পূর্বাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৯
মতামত
A A

১৯৮৬ সালের কথা, শেখ হাসিনা তখন রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। এই সময়ে তার কাছে খবর এলো প্রবীণ ও নিবেদিত কর্মী এবং ঈশ্বরদী থানা আওয়ামী লীগ সভাপতি মারা গেছেন।

শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তার বাসভবনেও গেছেন। নির্বাচনী প্রচারণা স্থগিত রেখে তিনি ট্রেনে চেপে বসলেন। ঈশ্বরদী স্টেশনে নেমে জানলেন মৃতদেহ গোরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সরাসরি গোরস্থানে চলে যান। মৃতদেহ ততক্ষণে দাফন হয়ে গেছে। তিনি কবর জিয়ারত করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে কবরস্থানের কাছেই বাড়িতে যান। শেখ হাসিনাকে কাছে পেয়ে বাড়ির নারীরা তাকে জড়িয়ে ধরে নতুন করে কান্নায় ভেঙে পড়েন। তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের মা-বাবা,ভাই-ভাবী ও ছোট্ট রাসেলেকে হারাবার কথা জানালে সমস্ত বাড়িতে নতুন করে কান্নার রোল ওঠে। উপস্থিতদের কেউই চোখের পানি সংবরণ করতে পারে না।

দুপুর গড়িয়ে গেছে, বাড়ির কর্ত্রী খেতে বসতে অনুরোধ করলেন। শেখ হাসিনা বললেন, শোকের বাড়িতে রান্না-বান্না করল কে?

বাড়ির পুত্রবধূ জানাল, বাড়িতে রান্না-বান্না হয়নি,প্রতিবেশী ও আত্মীয় বাড়ি থেকে খাবার এসেছে।
পথে কিছু খাওয়া হয়নি, শেখ হাসিনার ক্ষুধা লেগেছে। তিনি এ বাড়িতে আগেও খেয়েছেন। টেবিলে দেখলেন গরম ভাত, ডাল, মাছ, ভাজি তার জন্য দেওয়া হয়েছে। হাতমুখ ধুয়ে তিনি খাওয়ার টেবিলে বসলেন। বাড়ির মেয়ে ও বৌমা পরিবেশন করলো নিজের মানুষের মত। এবং বিলম্ব হলেও তৃপ্তি সহকারে দুপুরের আহার শেষ করলেন শেখ হাসিনা।

শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা নেত্রীকে তাদের অতি আপনজন মনে করে সান্ত্বনা পেল।

Reneta

চিত্র পরিচিতি: (১) থানা আওয়ামী লীগ সভাপতি জনাব তোজাম আলীর বাঁ পাশে শেখ হাসিনা (২) হাত ধোয়ার সময়ে শেখ হাসিনা এবং (৩) শোক সন্তপ্ত পরিবারের নারী সদস্যদের সঙ্গে শেখ হাসিনা।

এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনাশেখ হাসিনার ৭৩তম জন্মদিনশেখ হাসিনার জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’

এপ্রিল ৫, ২০২৬

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT