চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক দেখলেই কষ্ট সার্থক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বিমান বন্দরকে ঘিরে স্বর্ণচোরাকারবারির ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালে সাড়া ফেলে দিয়েছিলো চ্যানেল আইয়ে প্রচারিত নাটক ‘স্বর্ণমানব’। জনপ্রিয়তার সেই ধারাবাহিকতা বজায় রেখে গত দুই বছর নির্মিত হয়েছে স্বর্ণমানব ২ ও স্বর্ণমানব ৩।

এবার ২৬ জানুয়ারি (আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে) চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ নাটক ‘স্বর্ণমানব ৪’। আগের নাটকটির মতো এটির রচনা, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় আছেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। আগের তিনটির মতোই এই নাটকটিও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এবারের নাটকের গল্প নিয়ে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘স্বর্ণমানব ৪’ এর গল্প সাজানো হয়েছে টেকনাফের এক জেলে দম্পতিকে নিয়ে। কীভাবে একজন দরিদ্র জেলে অভাবের তাড়নায় ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত হয়, ঝুঁকি নিয়ে কক্সবাজার থেকে ৪০০ ইয়াবা গিলে পাকস্থলীর ভেতর নিয়ে ঢাকায় পৌঁছে দেয় গডফাদারের কাছে- এসবই ফুটে উঠেছে গল্পে।

নির্মাতা বলেন, ‘স্বর্ণমানব’ এর আগের তিনটি সিক্যুয়েলের চেয়ে এবারের নাটকটি একটু বিস্তৃত পরিসরে নির্মাণ। প্রায় ৫দিন আমরা শুট করেছি। বড় আয়োজনে শুটিং অ্যারেঞ্জমেন্ট ছিলো এবার, কিছুটা কষ্টও হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, টেকনাফের নাফ নদী, সমুদ্র সৈকত, জেলেপাড়া, কক্সবাজার, ঢাকার শাহজালাল বিমানবন্দর, আকাশে এয়ারক্রাফটের ভেতর, এয়ারপোর্ট কাস্টমস জোন, লা মেরিডিয়ান হোটেল ও উত্তরার ক্লিনিকে নাটকটির শুটিং সম্পন্ন হয়।

এর আগে নাটকটির ৩টি সিক্যুয়াল নির্মিত হয়, যার দু’পর্বে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। এবারের সিক্যুয়েলেও তিনি থাকছেন মূল চরিত্রে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সালাউদ্দিন লাভলু, জাকিয়া বারী মম, রুনা খান, আরফান আহমেদ, মনিরা মিঠু ও রাশেদ মামুন অপু প্রমুখ।

Reneta

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটকটি। এছাড়াও এদিন আরটিভিতে বিকেল ৩টা ১৫ মিনিটে, এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে ‘স্বর্ণমানব ৪’ এবং এই নাটকটি বাংলাভিশনে দেখানো হবে ২৭ জানুয়ারি বিকাল ৫টায়, একইদিনে নাটকটি দেখানো হবে বৈশাখি টেলিভিশনেও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজুল হাকিমআরফান আহমেদজাকিয়া বারী মমনাটকমনিরা মিঠুমোশাররফ করিমরাশেদ মামুন অপুরুনা খানলিড বিনোদনসালাউদ্দিন লাভলুস্বর্ণমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

মে ১২, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT