চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক টানছে ‘মিশন বরিশাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

প্রেমিকা সাফা কবিরকে বিয়ের আসর থেকে তুলে নিতে ঢাকা থেকে রওনা দেন অভিনেতা তৌসিফ। সহযোগিতা করেন বন্ধু শামীম হাসান সরকার, তার প্রেমিকা সারিকা সাবা ও বন্ধু পলাশ।

সদরঘাট থেকে বরিশাল, ভোলা যাত্রাপথে লঞ্চে শামীম-সাবার প্রেম চলে। বাগড়া দিতে থাকেন পলাশ। ঘটতে থাকে সব মজার ঘটনা। অচেনা স্থান ভোলায় পৌঁছে সাফাকে খুঁজতে গিয়ে বেকায়দায় পড়েন তৌসিফ-পলাশ। কিন্তু শেষ অন্যরকম।

কয়েকজন তরুণ-তরুণীকে নিয়ে এমন মজার গল্পে নির্মিত নাটক ‘মিশন বরিশাল’ প্রকাশের তিনদিনের মাথায় ১০ লাখের বেশি দর্শক দেখেছে। এটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন কয়েক হাজার দর্শক।

Banglabid

যেটি নির্মাণ করেন সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন ।

নাটকটি দেখা যাচ্ছে, অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। গেল ২৪ অক্টোবর সেখানে ‘মিশন বরিশাল’ প্রকাশ করা হয়।

নাটকটি নিয়ে নির্মাতা অমি বলেন, নাটকের শুটিংয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। শুটিং দেখতে আসে হাজার হাজার মানুষ! মানুষ যে আমাদের নাটকগুলো দেখে তার প্রমাণ পেয়েছি ভোলার চরফ্যাশনে শুটিং করতে গিয়ে। মাইকিং করে স্থানীয় মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে।

Reneta

দর্শকদের বিনোদন দেওয়ার জন্য প্রতিটি কাজেই সর্বোচ্চ চেষ্টা করি। বিশেষ করে মাথায় রাখি নাটক দেখার পর দর্শক যেন না বলে সময় নষ্ট গেল! তিনি বলেন, গল্পের প্রয়োজনে যেখানে যা প্রয়োজন লাইভ টেকনোলোজিস থেকে সেভাবেই সাপোর্ট পেয়েছি। তাই একেবারেই গল্পের সাথে মিলিয়ে অরিজিনাল লোকেশনে গিয়ে শুটিং করেছি। দর্শক কাজটি পছন্দ করেছে এটাই কাজের আসল সার্থকতা।

টার্ন প্রোডাকশন লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি থেকে জানা যায় , এখান থেকে প্রতিমাসে তিন থেকে চারটি মানসম্মত নাটক প্রকাশ পাবে লাইভ টেকনোলজিসের লাইভ টেক ইউটিউব চ্যানেলে। নাটকগুলো নির্মাণ ও অভিনয়ে থাকবেন সময়ের আলোচিত নির্মাতা ও শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফসাফা কবির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদিকে নিজ আকাশে জায়গা দিলো না পাকিস্তান

পরবর্তী

ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ ২৯ অক্টোবর

পরবর্তী

ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ ২৯ অক্টোবর

দুই বছর ধরে একা সেলেনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT