চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকপ্রিয়তা পাচ্ছে ‘প্রিয় দিন প্রিয় রাত’

কাওসার আহমেদ কাওসার আহমেদ
৫:৪১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি চ্যানেল আই সম্প্রচার করছে দর্শকনন্দিত অভিনেতা ও নির্মাতা সালাহ্উদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক ‘প্রিয় দিন প্রিয় রাত’। গত ৩০ জুন থেকে শুরু হয়েছে নাটকটি।

গ্রামীণ ঘরানার এই নাটকটি শুরু হয় গ্রামের তিন যুবকের খুঁনসুটি দিয়ে। সম্পর্কে তারা তিন বন্ধু। বন্ধুত্বের খুঁনসুটি থেকে ধীরেধীরে সামনে আসে অন্যরকম এক ভালোবাসার গল্প। যেখানে গ্রামের আরেক যুবক মুকুল ভালোবাসে বুলবুলিকে। কিন্তু সে সম্পর্কে বাঁধ সাথে বুলবুলির মা। নিজের মাকে সন্তুষ্ট রাখতে এবং এক প্রকার বাধ্য হয়ে মনে মনে ভালোবাসলেও মুকুলের সাথে দুর্ব্যবহার করতে থাকে সে।

চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অপমানিত হতে দেখে বুক ফাটলেও মুখ ফোটে না তার! সে চালিয়ে যায় তার অভিনয়। চাপা কষ্টে ভরা এক অভিনয়। ধীরেধীরে গল্পের ডালপালা এগুতে থাকে সুনিপুণ ভাবে। যা দর্শকের আগ্রহ এবং ভালোলাগাকে বাড়িয়ে দিচ্ছে দিন দিন।

Banglabid

সর্বোপরি বলা যায় ‘প্রিয় দিন প্রিয় রাত’ একটি মফস্বলের কিছু তরুণের স্বপ্নের গল্প, ভালোবাসার গল্প, কিংবা কিছু চাপা কষ্টের গল্প। নাটকটি এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। চ্যানেল আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানলেও ‘প্রিয় দিন প্রিয় রাত’ প্রতিনিয়ত ব্যাপক সাড়া ফেলছে।

সকল বয়সের মানুষের ভালোলাগার মত এই ধারাবাহিক নাটকটি হয়ত পরিচালকের ‘রঙের মানুষ’ ‘ভবের হাট’ ‘ঘরকুটুম’ এর মত আরেকটি জনপ্রিয় এবং পরিচিত নাম হতে যাচ্ছে; সে আশা করাই যায়।

‘প্রিয় দিন প্রিয় রাত’ রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম। এতে অভিনয় করেছেন, নিলয় আলমগীর, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররূখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বীর অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ।

Reneta

নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে প্রতি শনি ও রবিবার রাত ৮ টায়। এছাড়াও নাটকটির প্রতিটি পর্ব টিভিতে প্রচার হওয়ার পর পরই পাওয়া যাচ্ছে চ্যানেল আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াহিদা মল্লিক জলিচ্যানেল আইনিলয় আলমগীরফখরুল বাশার মাসুমমিলি বাশারলিড বিনোদনসায়মা স্মৃতিসিনথিয়া ইয়াসমিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮৫ বছর পর প্রীতিলতার শিক্ষা সনদ প্রদান করলো কলকাতা বিশ্ববিদ্যালয়

পরবর্তী

শিক্ষার্থীদের আন্দোলনকে কীভাবে দেখছেন সাবেক ছাত্রনেতারা

পরবর্তী
ছাত্রনেতা

শিক্ষার্থীদের আন্দোলনকে কীভাবে দেখছেন সাবেক ছাত্রনেতারা

কলকাতায় নোঙর ফেললো ‘ভুবন মাঝি’, উচ্ছ্বসিত পরম

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT