চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রকে শক্তিশালী করতে জোটবদ্ধ সার্ক অঞ্চলের নির্বাচন কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার গণতন্ত্রকে শক্তিশালী করতে সার্ক অঞ্চলের নির্বাচন কমিশনগুলো জোটবদ্ধ বলে জানিয়েছে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন।

সার্ক অঞ্চলের আট দেশের নির্বাচন কমিশনের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক সম্মেলনে এ কথা জানানো হয়।

অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সার্ক দেশসমূহের একই রকম সমস্যা সমাধানে সার্ক অঞ্চলের নির্বাচন কমিশনের আন্তর্জাতিক ফোরাম ফেমবসা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

‘‘অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতির গৌরব’’ এই শ্লোগান নিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই আর্ন্তজাতিক সম্মেলন।

সকালে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

২০০৮ সালে সেনাবাহিনীর সহায়তায় প্রায় ৯ কোটি ভোটারের ছবিসহ ভোটার তালিকা গঠনের সফলতা দেখে সার্কভুক্ত দেশগুলো বাংলাদেশকে রোল মডেল ভেবে সহযোগিতা চায়। ২০১০ সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সার্ক দেশগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য বাড়ানোর লক্ষ্যে গঠন করেন ফোরাম অফ ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অফ সাইথ এশিয়া- ফেমবসা

Reneta

অনুষ্ঠানে আট দেশের প্রধান নির্বাচন কমিশনারদের অংশগ্রহণ করার কথা থাকলেও শুধু নেপাল, শ্রীলংকা এবং আফগানিস্তানের সিইসি যোগ দিয়েছেন। ভারত থেকে একজন নির্বাচন কমিশনার যোগ দিলেও পাকিস্তান এবং মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

প্রতিবছর সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক এই ফোরাম। এবার নবম সম্মেলনে ফোরামের বর্তমান সভাপতি আফগানিস্তানের সিইসি বাংলাদেশের সিইসিকে আগামীর সভাপতি হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এটাই বিএনপির বৈশিষ্ট্য, এটাই তাদের চরিত্র’

পরবর্তী

ভারত সফরের আগে পাকিস্তানে পম্পেও

পরবর্তী

ভারত সফরের আগে পাকিস্তানে পম্পেও

কম রেটিং পাওয়া গ্রাহকদের সাময়িক ব্লক দিচ্ছে উবার

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT