চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরের আগে পাকিস্তানে পম্পেও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারত সফরের আগে একদিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার দুপুরে পম্পেওকে বহনকারী বিশেষ বিমানটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন পম্পেও। এছাড়াও আফগান যুদ্ধ ও জঙ্গিবাদ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দেশটিতে ৩০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা বাতিল ঘোষণার পরপরই পাকিস্তান সফর করছেন পম্পেও।

এই সফরে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন এ মার্কিন কূটনীতিক। মঙ্গলবার ইসলামাবাদের উদ্দেশে রওনা করার আগে এমন মন্তব্য করেন তিনি।

দক্ষিণ এশিয়ায় পম্পেওয়ের এ সফরের আগে জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে ৩০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক এ পরিচালক সফরের বিষয়ে বলেন, এখন পাতা উল্টানোর সময়। পাকিস্তানে নতুন নেতৃত্ব এসেছে। তার সময়ের শুরুতেই আবার দুই দেশের সম্পর্ক স্থাপনে কাজ করতে চাই।

Reneta

‘আমাদের দুই দেশের জন্যই অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমরা আশাবাদী নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা কিছু বিষয় পাবো।’

জঙ্গি কার্যক্রমের নিরাপদ স্থান হিসেবে পাকিস্তানকে নিয়ে দীর্ঘদিন থেকে নানা অভিযোগ তুলে আসছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো।

এ সফর শেষে ভারত সফরে যাবেন মাইক পম্পেওয়ের। ভারত সফরে তার সঙ্গে যোগ দেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তানভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান সম্পর্কমার্কিন পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT