জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘মর্ষকাম’। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় এস এম সোলায়মানের তিনটি নাটক নিয়ে নাট্যগ্রন্থ ‘নাট্যত্রয়ী’র মোড়ক উন্মোচন করবেন মামুনুর রশীদ।
একুশে পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত নাট্যব্যাক্তিত্ব এস এম সোলায়মান (প্রয়াত) এর বিখ্যাত ৩টি রূপান্তরিত নাটক ইন্সপেক্টর জেনারেল, আহ কমরেড ও কোর্ট মার্শাল নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান অনার্য প্রকাশ করেছে ‘নাট্যত্রয়ী’ নামে নাটকের বই। বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান।’
নাট্যত্রয়ীর মোড়ক উন্মোচনের পর মঞ্চস্থ হবে আনিকা মাহিন একা রচিত ও রোকেয়া রফিক বেবী নির্দেশিত থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘মর্ষকাম’।এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৯তম নাট্যপ্রযোজনা।
গত বছরের ১ নভেম্বর নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মেহমুদ সিদ্দিকী, নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, এস আর সম্পদ, সজল চৌধুরী, সেলিম মাহবুব, স্বাধীন শাহ, রিয়াজ হোসেন, জামান, মোহাম্মদ বারী, চন্দন রেজা, ফেরদৌস আমিন বিপ্লব, লেমন, পিয়ার মোহাম্মদ, রাকিব, জায়েদ হোসেন, মাজিদুল মিঠু, সোনিয়া নাসরিন, সূচি চৌধুরী, সুমন আকন্দ, আকাশ মোদক, আবির সায়েম, ফারহানা আক্তার। নাটকটির মূল মঞ্চ সজ্জা করেছেন প্রখ্যাত শিল্পী শাহীনুর রহমান।










