চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থিয়েটার অলিম্পিকে ইসরাফিল শাহীনের ফেইড্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
ইসরাফিল শাহীন

ইসরাফিল শাহীন

উপমহাদেশের মঞ্চনাটকের তীর্থস্থান বলে খ্যাত নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আয়োজনে প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম থিয়েটার অলিম্পিক ২০১৮’। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা পঞ্চাশ দিন ধরে চলবে বিশ্ব নাটকের এ মহোৎসব।

থিয়েটার অলিম্পিকে মঞ্চস্থ হবে পৃথিবীর সেরা পাঁচশটি নাটক। নয়া দিল্লি ছাড়াও ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রদেশের শহরে নাটকগুলো প্রদর্শিত হবে। এছাড়াও থাকছে সাতশটি এ্যাম্বিয়েন্স পারফরম্যান্স।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অগ্রজ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নির্দেশক ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় ‘ফেইড্রা’ নাটকটি এ উৎসবে প্রদর্শিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়েছে। জ্যঁ রাসিনের ফরাসি ধ্রুপদী এ নাটকটিতে অভিনয় করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা। এছাড়া বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নাটকটির সাথে সম্পৃক্ত থাকবেন।

Banglabid

উল্লেখ্য, প্রত্যেকটি থিয়েটার অলিম্পিকে একটি মূল ভাবনা নির্বাচিত করা হয়, যা এই সুবিশাল থিয়েটার উৎসবের চারিত্রিক বৈশিষ্ট্যকে পৃথকভাবে চিহ্নিত করে। ১৯৯৩ সালে প্রথম থিয়েটার অলিম্পিকের মূল ভাবনা ছিল ‘ট্রাজেডি’। আর ২০১৮-তে অনুষ্ঠিত হতে যাওয়া ‘অষ্টম থিয়েটার অলিম্পিক’র এবারকার থিম ‘ফ্ল্যাগ অব ফ্রেন্ডশিপ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমাদের ডিভোর্স হচ্ছে এটা নিউজ দেখে জানতে পেরেছি’

পরবর্তী

ইরাক-ইরান সীমান্তের ভূমিকম্প বছরের ভয়াবহতম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক-ইরান সীমান্তের ভূমিকম্প বছরের ভয়াবহতম

তাজা মাছের সংগ্রহ, বাজারে মাছের ব্যাপক চাহিদা. Channel i News - চ্যানেল আই নিউজ

দূরপাল্লার যাত্রীবিহীন বাসে ১শ’ ২০ মণ জাটকা!

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT