চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় জিডি করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেয়া হচ্ছে। বুধবার দুপুর চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

ফারিয়া বলেন, একের পর এক হুমকির কারণে পল্টন থানায় গিয়ে মঙ্গলবার জিডি করেছি। জিডির নম্বর ১৮৮।

জিডিতে শবনম ফারিয়া অভিযোগ করেন: সাতদিন আগে তিনি তার ফেসবুকে দেখতে পান আজেবাজে মন্তব্য। চারদিন পর মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামের একটি ফেসবুক আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ অনুষ্ঠানের ছবি পোস্ট করে ও তার ফোন নম্বর ফেসবুকে দিয়ে দেয়।

Banglabid

শবনম ফারিয়া বলেন, যার ফলে আমার নম্বরে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে। এছাড়া অন্যান্য ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এ ঘটনার কারণে আমার মান-সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

শবনম ফারিয়া জানান, তার যে নম্বরে কল দিয়ে হুমকি দেয়া হচ্ছে সেটিই তার একমাত্র ফোন নম্বর। পরিবার থেকে শুরু করে মিডিয়ার বন্ধুদের সঙ্গে তিনি এই নম্বরেই কথা বলেন। কিন্তু নম্বরটি পাবলিক হয়ে যাওয়ার ফলে এত বেশি কল আসছে যে তার কাজ করতেই ঝামেলা হচ্ছে। নম্বরটি এত গুরুত্বপূর্ণ যে বদল করাও সম্ভব নয়।

Reneta

ফারিয়া বলেন, শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে জিডি করেছি।

জনপ্রিয় এই অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বানোয়াট ও আবোলতাবোল পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীচ্যানেল আইদেবীমাসুদ রানাশবনম ফারিয়াহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারের জন্মদিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে: সাবিনা ইয়াসমিন

পরবর্তী

ঢাবিতে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পরবর্তী

ঢাবিতে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ভোটের রাজনীতিতে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপি: কাদের

সর্বশেষ

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT