চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ড সীমান্তে গণকবরের বিষয়ে গণতদন্ত করবে মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ড সীমান্তের কাছে জঙ্গলের ভেতরে সন্দেহভাজন মানব পাচারকারীদের গোপন শিবিরে গণকবর পাওয়া ও সন্দেহভাজন মানব পাচারকারীদের বিরুদ্ধে গণতদন্ত শুরু করেছে মালয়েশিয়া।

দেশটির ন্যায়বিচারকে প্রশ্নের মুখোমুখি করা ওই ঘটনা ২০১৫ সালে আঞ্চলিক অস্থিতিশীলতাও সৃষ্টি করে।

বুধবার থেকে ওই ঘটনার গণতদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়র্টাস।

মিয়ানমার ও বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নৌকায় করে অভিবাসন প্রত্যাশীদের এনে থাইল্যান্ডের দক্ষিণে ও মালয়েশিয়ার উত্তরাঞ্চলের গভীর জঙ্গলে রাখতো মানব পাচারকারীরা। ওই ঘটনার সাথে জড়িতরা নানা ধরনের মাদক চোরাচলানের সাথেও জড়িত।

গত জানুয়ারিতে মালয়েশিয়া সরকার জানিয়েছিল, গণকবর ও মানব পাচারকারীদের শিবির পাওয়ার ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছিল তা ওই মানব পাচারকারীদের গ্যাং দ্বারা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠে। এ কারণে তারা একটি নতুন কমিটি করতে যাচ্ছে।

২০১৫ সালে ওই এলাকায় ১৩৯টি গণকবর ও মানব পাচারকারীদের ১২টিরও বেশি শিবিরের খোঁজ পায় পুলিশ।

Reneta

গত মাসে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন ও অধিকার গ্রুপ ফোর্টিফাই রাইটস প্রকাশিত এক বার্তায় জানিয়েছিল, খোঁজ পাওয়ার একদিন পর কর্তৃপক্ষ মানব পাচারকারীদের একটি শিবির ধ্বংস করে ফেলেছিল।পুলিশি তদন্তে সহায়তার জন্য যে প্রমাণ প্রয়োজন ছিল তা মুছে ফেলা হয়েছে।

ফাইল ছবি

এক পুলিশ সদস্য জানিয়েছেন, ওই শিবিরে যাওয়ার পরের দিন তিনি শিবিরের অবস্থা পর্যবেক্ষণের জন্য ১০ পুলিশ সদস্যের একটি টিম নিয়ে সেখানে যান। কিন্তু তাদের মনে হয়েছে এক নারী শিবিরে থাকা অন্যদের সতর্ক করে দিয়েছে। এরপর তাদেরকে শিবিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

পুলিশের বরাতে জানানো হয়, গভীর জঙ্গলে অবস্থিত ওই মানব পাচারকারীদের আবাসস্থলগুলো কোনো কোনোটা দোতলারও পাওয়া গেছে। আবার কোনো কোনোটা কাঁটা দিয়ে ঘেরা থাকলেও তার ভেতরে মানুষের বসবাসের আলামত পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানব পাচারকারীমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবার পিছিয়ে পড়েও আবাহনীর ড্র

পরবর্তী

ত্রিমুখি সংঘর্ষে তারা!

পরবর্তী

ত্রিমুখি সংঘর্ষে তারা!

জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে যে অবস্থানে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT