আন্তর্জাতিক

থাইল্যান্ড নির্বাচন: নিরঙ্কুশ জয়ের পথে সেনা সমর্থিত দল

থাইল্যান্ড নির্বাচন: নিরঙ্কুশ জয়ের পথে সেনা সমর্থিত দল

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে সেনা সমর্থিত দল ‘পালং প্রচারাথ পার্টি’। 

৯১ শতাংশ ভোট গণনা শেষে প্রায় ৭৩ লাখ ভোট পেয়ে নির্বাচনে অপ্রত্যাশিতভাবে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী প্রায়ুথ চান ওচা।

পিউ থাই পার্টি পেয়েছে ৬৬ লাখ ভোট। একেবারেই নতুন দল ফরওয়ার্ড পার্টি পেয়েছে, ৪৮ লাখ ভোট।

আজকের মধ্যেই পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এতে আবারো সরকার গঠন করতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক জেনারেল ওচা।

ওদিকে পরাজয়ের পর দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন বিরোধী ডেমোক্রেট পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অভিজিত ভেজাজিবা। ২০১৪ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…