বাংলাদেশ

থাইল্যান্ডে উদ্ধার বাংলাদেশির খোঁজ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

থাইল্যান্ডে উদ্ধার বাংলাদেশির খোঁজ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত সাদাও এলাকায় গণকবরের সন্ধান ও সেখানে এক বাংলাদেশি নাগরিকের জীবিত উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পর খোঁজ-খবর নিচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

উদ্ধারকৃতদের সবধরনের সাহায্য সহযোগিতা দিতে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে রোববার এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলায় হয়, থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘটনার ব্যাপারে ইতোমধ্যে থাইল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়, সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং থাই জন নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া উদ্ধারকৃতদের সঙ্গে স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মীদের সাক্ষাত করার ব্যবস্থা করতে থাই কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

থাইল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয় সবধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকৃত বাংলাদেশিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ দূতাবাস যোগযোগ রেখে চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ১ মে বাংলাদেশ ও মিয়ানমার থেকে নৌকায় করে বিদেশ পাড়ি জমানো অভিবাসীদের ৩২টি গণকবরের সন্ধান পায় থাইল্যান্ড কর্তৃপক্ষ।

বিষয়:থাইল্যান্ড গণকবর পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…