চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের গুহায় দ্বিতীয় দফা উদ্ধার অভিযান শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

থাইল্যান্ডে গুহায় বন্দী কোচসহ কিশোর ফুটবল টিমের ৯ জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছেন ডুবুরিরা।

স্থানীয় সময় সোমবার বেলা ১১টার দিকে উদ্ধারকারী দলটি গুহায় প্রবেশ করে বলে নিশ্চিত করেছেন অভিযানের অপারেশন চিফ হিসেবে দায়িত্বরত চিয়াং রাইয়ের গভর্নর নারংসাক ওসোতানাকর্ন।

এর আগে আরও ৪ জন কিশোরকে রোববার সন্ধ্যায় নিরাপদে বের করে আনা হয়েছিল। তবে অক্সিজেন সরবরাহ রিফিল করা এবং সতর্কতা হিসেবে ব্যবহৃত লাইফলাইন ও অন্যান্য ডাইভিং গিয়ার বাতিল করে নতুন সব সরঞ্জাম বসানোর উদ্দেশ্যে ওই দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টার মধ্যে নতুন করে অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার কথা। কিন্তু রোববার রাতে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় গুহার ভেতর পানির উচ্চতা বেড়ে গিয়ে উদ্ধারকাজে জটিলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধার কর্তৃপক্ষ।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

তাই পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে পানি বেড়ে যাওয়ার আগেই উদ্ধারকাজ শুরু করার সিদ্ধান্ত নেয় উদ্ধার কর্তৃপক্ষ।

কয়েক দফায় অভিযান পরিচালনার কথা রয়েছে। প্রত্যেক দফায় ৪ জন করে একে একে বের করে আনা হবে।

Reneta

সোমবারের অভিযান রাত ৯টার মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে বলে জানিয়েছেন নারংসাক। কারণ দ্বিতীয় দফায় রোববারের তুলনায় বেশি সংখ্যক উদ্ধারকর্মীকে কাজে লাগানো হয়েছে।

থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি
এই হাসপাতালে চিকিৎসাধীন আছে উদ্ধার হওয়া ৪ ক্ষুদে ফুটবলার

উদ্ধার হওয়া চার কিশোর কাছের নগরী চিয়াং থেইর প্রাচানুক্‌রো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই চার কিশোরের নাম এখনো প্রকাশ করা হয়নি। গভর্নর জানান, যাদের বাচ্চারা এখনো ভেতরে আটকা পড়ে আছে, তাদের কথা ভেবেই নামগুলো গোপন রাখা হয়েছে। ওই চারজনকে একই কারণে এখনো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও জানান তিনি।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর আরও ৬ দিন পর রোববার দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরে স্কুলের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত

পরবর্তী

তারিকুলের মুক্তির দাবিতে ঢাবির আইন বিভাগে মানববন্ধন

পরবর্তী

তারিকুলের মুক্তির দাবিতে ঢাবির আইন বিভাগে মানববন্ধন

বিশ্ব ফুটবলে প্রভাবশালী নতুন বাহিনী

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT