চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আরও গবেষণা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেখানে অনেক দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আরও গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন: সরকার এ খাতে আর্থিক বরাদ্দসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।
রোববার কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স এন্ড ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তড়িত ব্যবস্থা নেয়ায় ও সম্মিলিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে।
এখন সবাই আগ্রহ করে ভ্যাকসিন নিচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন: সরকার প্রায় তিন কোটি টাকার ভ্যাকসিন কিনে রেখেছে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ আর সেই কারণে সরকার শুরুতেই টাকা দিয়ে রাখে যেন ভ্যাকসিন বরাদ্দ থাকে।
শেখ হাসিনা বলেন: ভারত ২০ লাখ ভ্যাকসিন দিয়েছে, এখন অন্য অনেক দেশও দিতে চাচ্ছে, আমরা তাদের কাছ থেকেও ভ্যাকসিন নিবো।






