চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিপুরাতেও লাল দূর্গের পতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-বিধানসভা নির্বাচন-ত্রিপুরা

উত্তরপূর্ব ভারতের তিন গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনে পতন হচ্ছে টানা ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা বামপন্থি দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) – সিপিএমের। এরফলে ভারতের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরায়ও বামপন্থিরা ক্ষমতার বাইরে চলে গেল।

ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের পথে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি। এখন শুধু আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণার অপেক্ষা। অন্যদিকে কংগ্রেস সেখানে একটিও আসন পায়নি।

সকাল পর্যন্ত ত্রিপুরায় চলছিল বিজেপি-সিপিএম হাড্ডাহাড্ডি লড়াই। স্থানীয় সময় সকাল ১০ টায় দেখা যায়, বিজেপি ও বামদলের প্রত্যেকের কাছে ২৯টি করে আসন এসেছে। ওই সময়টায় মনে হচ্ছিল বিজেপি যে ২৯টি আসন পেয়ে সেটাই অনেক। কেননা ২০১৩ সালে তারা সেখানে একটি আসনও জয় করতে পারেনি।

অথচ মাত্র ঘণ্টা দুয়েকের ব্যবধানেই পাল্টে গেল পুরো ছবি। পতন হলো দীর্ঘ ২৫ বছরের মজবুত লাল দূর্গের। নির্বাচন হওয়া ৫৯ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মোট ৩৯ টি আসন। সেখানে সিপিএম পেয়েছে ২০ টি।ভারত-বিধানসভা নির্বাচন-ত্রিপুরা

কংগ্রেস ত্রিপুরায় একটি আসনও পায়নি এবার। ২০১৩ সালের নির্বাচনে অবশ্য দলটি ১০ টি আসন পেয়েছিল।

বিধানসভায় ত্রিপুরার মোট আসন ৬০টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে কমপক্ষে ৩১টি আসন জয় করতে হবে। উত্তরপূর্ব ভারতের নির্বাচন চলা বাকি দুই রাজ্য মেঘালয় আর নাগাল্যান্ডের আসনের হিসাবও একই রকম। তবে ভোটের সময় এক প্রার্থীর মৃত্যুর কারণে ত্রিপুরার চারিলামের ভোটগ্রহণ স্থগিত এবং আরেক প্রার্থী নিহতের ঘটনায় মেঘালয়ের উইলিয়ামনগর আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়।

Reneta

নাগাল্যান্ড
নাগাল্যান্ডে বিজেপি ও এর আঞ্চলিক সহযোগী দল এনডিপিপি ৩১ আসন পেয়ে ক্ষমতাসীন এনপিএফ’কে পেছনে ফেলেছে। বিজেপি-এনডিপিপি জোটের বিপরীতে নাগাল্যান্ড মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং-এর এনপিএফ পেয়েছে ২৬ টি আসন। কংগ্রেস এখানেও এবার কোনো আসন পায়নি।

২০১৩ সালে বিজেপি-এনডিপিপি জোট নাগাল্যান্ডে পেয়েছিল মাত্র ১ টি আসন। সেখানে এনপিএফ ৩৮ টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। আর কংগ্রেস আসন পেয়েছিল ৮ টি।

মেঘালয়
ত্রিপুরা ও নাগাল্যান্ডে আসন না পেলেও মেঘালয়ে ২৮ আসন পেয়ে অন্যদের থেকে এগিয়ে আছে কংগ্রেস। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি পেয়েছে ১৩ টি এবং বিজেপি পেয়েছে ৮ টি আসন। অন্যান্য ছোট ছোট দল ও সতন্ত্র প্রার্থীরা মোট ১০ টি আসন জিতেছে।

ভারত-বিধানসভা নির্বাচন-ত্রিপুরা
মেঘালয়

কংগ্রেস ৩১ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠন করতে পারবে না। সেক্ষেত্রে এই ১০ টি আসন নিজ পক্ষে নেয়াটা অনেক বেশি জরুরি হয়ে পড়বে দলটির জন্য।

অন্যদিকে আশঙ্কা রয়েছে, আলাদাভাবে নির্বাচন করা করা বিজেপি এবং সমমনা এনপিপি ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) ফলাফল ঘোষণা শেষে যে কোনো সময় জোট ঘোষণা করে ফেলতে পারে। সেক্ষেত্রে সরকার ঝুলে যেতে পারে।

এই আশঙ্কা থেকেই কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা দিল্লি থেকে বিমানযোগে মেঘালয়ের রাজধানী শিলংয়ে এসে ছোট ছোট দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিপুরাভারত-বিধানসভা নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT