চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিপুরায় নাজেহাল ও হয়রানির শিকার বাংলাদেশি যাত্রীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারত থেকে ফেরা বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ত্রিপুরায় ভ্রমণকালে তাদের হয়রানি ও হেনস্তার শিকার হতে হয়েছে।

ডেইলি স্টার এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিনভর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে ফিরে আসা অন্তত অর্ধশতাধিক যাত্রী জানান, আগরতলায় তাদের হয়রানি ও নাজেহাল করা হয়েছে।

তাদের মতে, গতকাল থেকে আগরতলা শহরে কোনো বাংলাদেশির হোটেল বুকিং নেওয়া হচ্ছে না। এতে বিপাকে পড়েন দেশটিতে ইতোমধ্যে অবস্থানরত বাংলাদেশিরা। বাধ্য হয়ে অনেকে কাজ শেষ না করেই ফিরে এসেছেন, আবার জরুরি কাজে যারা গিয়েছেন, তারা শহরের বাইরের হোটেলে থাকছেন।

তারা আরও অভিযোগ করেন, শপিংমলগুলোতে কেনাকাটা করতে গেলে বাংলাদেশি পরিচয় বুঝতে পারলে দোকানিরা কিছু বিক্রি করছেন না। এমনকি, আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশিদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এ ছাড়া, বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতে রপ্তানিকৃত পণ্য আগরতলা স্থলবন্দর থেকে খালাস করতে পারেননি আমদানিকারকরা।

Reneta

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর আখাউড়া সীমান্ত অভিমুখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের লং মার্চ কর্মসূচিকে ঘিরে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আখাউড়া স্থলবন্দরেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিপুরাহেনস্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT