চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিদিব রায়ের মতো স্বাধীনতাবিরোধীদের নাম দ্রুত মুছে ফেলা হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৪ অপরাহ্ণ ২২, মে ২০১৭
সম্পাদকীয়
A A

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম দেশের সকল স্থাপনা থেকে আগামী ৯০ দিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধের সময় চাকমা সার্কেলের এই প্রধান পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেন। বাংলাদেশের অভ্যূদয়ের পর তিনি পাকিস্তানে চলে যান। তারপর আর কোনদিন বাংলাদেশে ফেরেনি। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতি অানুগত্য রেখে সেদেশেই মারা যায় ত্রিদিব রায়। মৃত্যুর আগে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। মুক্তিযুদ্ধের প্রায় পুরোসময়ই ত্রিদিব রায় পার্বত্য অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে তার কাজ চালিয়ে যায়। তার আহ্বানেই দলে দলে চাকমা যুবকেরা ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সে ভর্তি হয়। এ বিষয়ে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র-৯ম খন্ড’ ৯৩ পৃষ্ঠায় মীর শওকত আলীর (বীর উত্তম) উদ্ধৃতিতে লেখা হয়েছে, ‘চাকমা উপজাতিদের সাহায্য হয়ত আমরা পেতাম। কিন্তু রাজা ত্রিদিব রায়ের বিরোধিতার জন্য তারা আমাদের বিপক্ষে চলে যায়।’ তীব্র পাকিস্তান প্রেমী এমন একজন ব্যক্তির মৃত্যুর পরেও তার নামে খাগড়াছড়িতে রয়েছে ত্রিদিব নগর, ত্রিদিব নগর স্কুলসহ বিভিন্ন স্থাপনা। স্বাধীনতার ৪৫ বছর পরও সেসব স্থাপনা থেকে তার নাম বাদ দেওয়া হয়নি। তবে দেরিতে হলেও হাইকোর্টের এই নির্দেশের পর সেই প্রক্রিয়ার সূচনা হলো। আমরা জানি; ত্রিবিদ রায়ের মতো সারাদেশেই অনেক স্বাধীনতাবিরোধীর নামে এমন হাজার হাজার স্থাপনা এখনো রয়েছে। সেগুলো থেকেও তাদের নাম দ্রুত মুছে ফেলা জরুরি। যদিও এরই মধ্যে সরকার আদালতের নির্দেশে তা সরানোর উদ্যোগ নিয়েছে। গত ৩১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় সংশ্লিষ্ট স্থাপনা, সড়ক ও রাস্তাঘাট থেকে তাদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত জানিয়ে দেশের সব জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। তবে আমাদের জানা মতে ওই কাজ এখনো সেভাবে শুরু হয়নি। এই কাজে অস্বাভাবিক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ গত বছরের ৬ ডিসেম্বর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সব স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলে সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি। আর হয়নি বলেই ত্রিদিব রায়রা মরে গিয়েও বহাল তবিয়তে থাকে। আমরা চাই অতিদ্রুত এসব স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করা হোক। এই কাজে আর কোন শিথিলতা আমরা দেখতে চাই না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃতিক আর সুজানের ভাঙন জোড়া লাগছে?

পরবর্তী

শুক্রবার সেরা কণ্ঠের রাজশাহী বিভাগের অডিশন

পরবর্তী

শুক্রবার সেরা কণ্ঠের রাজশাহী বিভাগের অডিশন

কাশ্মিরে মানবঢাল বানানো সেই সেনা পুরস্কৃত

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT