চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণের আশায় না থেকে রোহিঙ্গা শিশুদের নতুন সংগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা শিশুদের জন্য ত্রাণের আশায় না থেকে সংগ্রাম করছে এক শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ইউনিসেফ

ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে মৌলিক চাহিদা পূরণের অবিরাম সংগ্রাম। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা সবাই এখনও করছেন বেঁচে থাকার অবিরাম সংগ্রাম। এই সংগ্রাম থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। পরিবারকে একটু সহায়তা করতে রোহিঙ্গা শিশুদের ছোট দোকান দিয়ে বসতে দেখা গেছে।

এমনই এক সংগ্রামী রোহিঙ্গা শিশুর নাম শওকত আরা। তার বয়স মাত্র নয় বছর। পরিবারকে সহায়তা করতে গিয়ে বালুখালী ক্যাম্পে একটি ছোট্ট দোকান চালাচ্ছে শওকত আরা। তার মতো অনেক রোহিঙ্গা শিশু পরিবারকে সাহায্য করতে গিয়ে নিজেদেরকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।

মাটির উপর পাটের বস্তা বিছিয়ে সামান্য কয়েকটি জিনিস বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছে শওকত আরা। অথচ এই সময়ে তার স্কুলে থাকার কথা ছিলো। হাতে থাকার কথা ছিল বই, খাতা, কলম এবং খেলনার পুতুল।

কিন্তু তার বদলে এখনও প্রতি সপ্তাহে শওকত আরার মতো অন্তত ১২ হাজার রোহিঙ্গা শিশু বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। এসব শিশুদের কলেরা ও অপুষ্টির প্রভাব প্রবল।

চলতি বছরের আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শিশুর জীবন হুমকির মুখে পড়ছে বসবাসের সমস্যা এবং পানিবাহিত রোগের কারণে। রোহিঙ্গা শিশুরা বিপজ্জনক পথ পার করে এসেছে এবং এখনও তারা তাদের মৌলিক চাহিদাগুলো পাচ্ছে না।

রোহিঙ্গা শিশু খাদ্য বিক্রির জন্য বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বালুখালী ক্যাম্পের বাইরে শওকত আরার দোকান। ছবি: ইউনিসেফ

ইউনিসেফের কয়েকটি প্রতিবেদনে জানা যায়, ক্যাম্পের বিশৃঙ্খল অবস্থার কারণে শিশু ও যুবকরা পাচারকারীদের হাতে পড়ে যাচ্ছে এবং কিছু মানুষ তাদের ভুলপথে নিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের প্রতি সব ধরনের নিপীড়ন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

Reneta

ইউনিসেফ এখন চারটি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। সেগুলো হলো- ১. বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সহায়তা পরিকল্পনায় আন্তর্জাতিক সহায়তা ও অর্থ প্রদান। ২. রোহিঙ্গা শিশু ও পরিবারের নিরাপত্তা দেওয়া এবং রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হওয়া সব শিশুদের দ্রুত অবাধ মানবিক সুবিধা নিশ্চিত করা। ৩. নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফিরে যেতে সমর্থন দেওয়া। ৪. এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান টানা এবং রাখাইন রাজ্যে অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা।

ইউনিসেফ বলছে, বাংলাদেশে পালিয়ে আসা অভিবাসীদের মধ্যে ৬০ শতাংশ শিশু। আরো হাজার হাজার শিশু প্রতি সপ্তাহে বর্ডার অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসছে। আগামী ৬ মাস রোহিঙ্গা শিশুদের সহায়তার জন্য প্রয়োজনীয় ৭৬ মিলিয়ন জরুরি সহায়তার মধ্যে মাত্র ৭ শতাংশ ইউনিসেফের কাছে আছে। তাই দ্রুত দাতাদের সহায়তা তাদের দরকার।

এই অর্থ সংকটের মধ্যে ত্রাণের আশায় না থেকে নতুন করে জীবন সংগ্রামে নামছে শওকত আরার মতো রোহিঙ্গা শিশুরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফবালুখালী রোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা শিশুরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT