চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তৌকীর ভাই জানেন, উনি কী চান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘কাজ করতে যেয়ে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে তখন, যখন দেখি যার সাথে কাজ করছি তিনি আত্মবিশ্বাসি। মানে সে যদি জানে যে আমি কি চাই, তাহলেই অভিনেতা হিসেবে আমি তৃপ্ত। তৌকীর ভাই তেমন একজন নির্মাতা। নাটক করতে গিয়ে ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা করতে গিয়ে দেখেছি তৌকীর ভাই জানেন যে, উনি কী চান! একজন নির্মাতার লক্ষ্য জেনে কাজে নামার বিষয়টি একজন অভিনেতাকে আরো আত্মবিশ্বাসী করে। অভিনেতা তার কাজ নিয়ে নির্ভার হয়ে যায়।’

নির্মাতা তৌকীর আহমেদকে নিয়ে কথাগুলো বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান।

ফেব্রুয়ারির ১৫ তারিখে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রওনক। ছবির প্রচারণায় রবিবার সন্ধ্যায় তিনি এসেছিলেন চ্যানেল আইয়ে। অংশ নিয়েছেন চ্যানেল আই অনলাইনের নিয়মিত ফেসবুক লাইভ ‘কথাবার্তা’ অনুষ্ঠানে।

সেখানে ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রওনক। সাফী আহমেদের উপস্থাপনায় এসময় রওনকের সঙ্গে ছিলেন অভিনেতা ও পরিচালক নরেশ ভূঁইয়া। তিনিও ‘ফাগুন হাওয়ায়’ একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

‘ফাগুন হাওয়ায়’ নিয়ে কথা বলেন নরেশ ভুঁইয়া। তিনি বলেন, ভাষা আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ আমার ছিলো না। কারণ সেসময় আমার বয়স ছিলো মাত্র ৭/৮ মাস। এছাড়া বাংলার স্বাধিকার আন্দোলনের প্রতিটি লড়াই সংগ্রামে আমার পরোক্ষ,প্রত্যক্ষ অংশ গ্রহণ ছিলো। ভাষা আন্দোলনে অংশ গ্রহণ না করতে পারায় আমার একটা আক্ষেপ ছিলো, কিন্তু ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করে সেই আক্ষেপটা পূরণ হলো।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জাহান জেরি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎনুসরাত জাহান জেরিফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মালিড বিনোদনসাজু খাদেমহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব বাঘ দিবসে হবে ‘প্যান প্যাসিফিক টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT