চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমার এবার সিনেমা বানাতে হবে, সেই সময় এসেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
বিনোদন
A A

নির্দেশক, সংগঠন ও দাপুটে অভিনেতা শহীদুল আলম সাচ্চু ঈদুল আযহায় প্রচারিত অনেকগুলো নাটক দেখছেন। বিশেষ করে দেশের স্বনামধন্য এই অভিনেতা জানালেন, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর বেশ কয়েকটি কাজ তার মনে দাগ কেটেছে।

নিজের ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে ছোট-বর্ড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু বলেন, বান্নাহর নির্মিত কাজগুলো দেখেছি। সবগুলোর নাম মনে করতে না পারলেও সুইপারম্যান, দ্য টিচার্স সহ আরও বেশ কটা নাটক দেখে ঘোরের মধ্যে আছি। বারবার মনে হচ্ছে, বান্নাহ এটা কর‍তে পেরেছে!

অভিনয় শিল্পী সংঘের সাবেক সভাপতি সাচ্চু বলেন, যতবার বান্নাহর সাথে দেখা হয়েছে বুঝেছি বান্নাহ একটু লাজুক প্রকৃতির ছেলে। কিন্তু সে তার ভালো কাজের জন্য প্রচুর মানুষের ভালোবাসা শ্রদ্ধা শুভকামনা পাচ্ছে। বান্নাহর এই সাফল্য দেখে ভীষণভাবে আনন্দিত হচ্ছি। কারণ বান্নাহকে আমি অসম্ভব স্নেহ করি।

Banglabid

পরিচালক বান্নাহকে উদ্দেশ্য করে সাচ্চু বলেন, তরুণদের মধ্যে তোমার নাটকগুলো খুব পছন্দ করি। জানিনা তুমি এটা বুঝতে পারো কিনা। আমি খুবই খুশী। কারণ গত তিন চার বছর ধরে যে কজন পরিচালক আমাদের নাটককে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে তুমি (বান্নাহ) অন্যতম।

ফেসবুক লাইভে শহীদুল আলম সাচ্চু বলেন, আমাদের এই মার্কেটে এখন হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সেটার ক্রেডিট তোমার (বান্নাহ) মত পরিচালকদের। মেধা দিয়ে যারা আমাদের কাজগুলো আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে তাদের একজন বান্নাহ।

গুণী এই অভিনেতা আরও বলেন, বিশেষ করে বান্নাহর এক্সপেরিমেন্টাল কাজগুলো সত্যি খুব ভালো হয়। এবার আমি তার ৬টি নাটক দেখেছি কিন্তু দুটির নাম বলতে পারলাম, বাকিগুলো এই মুহুর্তে মনে নেই।

Reneta

মজার ছলে সাচ্চু বলেন, আমি গল্প কবিতা প্রেমের চিঠি সবকিছু বারবার পড়ি। ঠিক বান্নাহ তোমার নাটকগুলো আমি মনোযোগ দিয়ে বারবার দেখি। বোধহয় তোমার এবার সিনেমা বানাতে হবে, সেই সময় এসেছে। আন্তর্জাতিক মার্কেট ধরতে হলে তোমাদের মত নির্মাতাদের সিনেমা নির্মাণে এগিয়ে আসতে হবে।

শহীদুল আলম সাচ্চুর মতো অভিনেতার এমন প্রশংসা ছুঁয়ে গেছে মাবরুর রশিদ বান্নাহর হৃদয়। তিনি বলেন, সাচ্চু ভাইয়ের সাথে আমার কখনোই কাজ হয়নি। সেজন্য পরষ্পরের আন্তরিকতা অনেক বেশি তাও নয়। কিন্তু তার মতো গুণীজন পাবলিকলি আমার কাজগুলো দেখে প্রশংসা করেছেন এটা আমার কাছে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল এবং মহামূল্যবান এক অ্যাওয়ার্ডের চেয়ে কম নয়।

কৃতজ্ঞতা প্রকাশ করে বান্নাহ বলেন, শহীদুল আলম সাচ্চু ভাইয়ের মতো একজন গুণী, সম্মানী ও শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব যখন আমার কাজগুলো নিয়ে অকপটে কোনো রাখ ঢাক না করে সরাসরি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন তখন ভিতরে শক্তি পাই, অনুপ্রাণিত হই শতগুণ। যেখানে সবার সামনে প্রশংসা করার সৎ সাহস বেশিরভাগ তথাকথিক, সেলফ এক্লেইমড বোদ্ধারা রাখেনই না।

বান্নাহ বলেন, ভেতরের ও বাইরের মানুষেরা স্বার্থ ছাড়া এক পাও নড়েন চড়েন না সেখানে সাচ্চু ভাই এক দৃষ্টান্ত। শ্রদ্ধাভাজন সাচ্চু ভাই আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেলো বহুগুণ। আপনার দোয়াতে রাখবেন যাতে আরো ভালো ভালো কাজ করে দর্শকদের এবং আপনাদের মতো মানুষদের মন ভরাতে পারি।

এবার ঈদে মোট ১০টি নাটক নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। তার নির্মিত এসব নাটকের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে মায়ের ডাক, সুইপারম্যান। অন্যান্য শতাধিক প্রকাশিত নাটকের মধ্যে প্রশংসা পেয়েছে বান্নাহর কালাই, নিকোষিত, দ্য টিচার, হোম পলিটিক্স ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদনাটকফেসবুকবান্নাহমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসিনেমাসুইপারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েস অ্যান্ডারসনের ছবিতে টম হ্যাঙ্কস

পরবর্তী

বাংলাদেশের অস্তিত্ব টিকে থাক তা হত্যাকারীরা চায়নি: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশের অস্তিত্ব টিকে থাক তা হত্যাকারীরা চায়নি: প্রধানমন্ত্রী

'কনসার্ট ফর বাংলাদেশ’এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT