চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমরা যারা এভাবে চিন্তা করো, তাদের কথাও শুনতে চাই: জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
শিক্ষা
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, যে ছেলেটি আমাকে মেরেছে তাকে আমি ক্ষমা করে দিয়েছি। ওই ছেলেটির উপর কোন ধরনের প্রতিহিংসা বা রাগ নেই। তবে ছেলেটির জন্য একধরনের মায়া আছে, করুণা আছে।  ছেলেটিকে বিভ্রান্ত করা হয়েছে। যারা ছেলেটিকে দিয়ে এই কাজ করিয়েছি তারা ও তাদের সন্তানরা খুব ভালো ভাবে পড়া লেখা করছে। অথচ কষ্ট হচ্ছে, যে ছেলেটিকে দিয়ে এই কাজ করিয়েছে তার এবং তার পরিবার রিমান্ডে, জেলে আটকে আছে।

বুধবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্ত মঞ্চে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ৩০ আগস্ট শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তুলেছিলো। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি তারপর থেকেই শিক্ষার্থীদের কোন ব্যাপারে যেতাম না। ইচ্ছা করত না। যে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে তাদের কাছে থাকবো না। আমি অপেক্ষা করছিলাম অক্টোবর মাসে ক্যাম্পাস ছেড়ে চলে যাবো। আমাকে অনেক বার ছাত্রছাত্রীরা অনুরোধ করেছে ওদের সঙ্গে থাকার জন্য। কিন্তু আমি বারবার ফিরিয়ে দিয়েছে।

‘আমার কাছে মনে হয়েছে আমি ওদের সঙ্গে অন্যায় করেছি। তাই আজকে তোমাদের বলতে এসেছি তোমাদের সঙ্গে আছি। তোমরা আমাকে বিজ্ঞান মেলায় ডাকলে আসবো, গান, নাটকের অনুষ্ঠানে ডাকলে আসবো।’

‘আমি বই পড়তে পারছিলাম না অনেকদিন ধরে। বই পড়তে পারছি না। খোদা আমাকে হয়তো বই পড়তেই এই সুযোগ করে দিয়েছেন। আমি অপেক্ষা করছিলাম ক্যাম্পাসে ফিরতে। খুব করে চাইছিলাম তোমাদের কাছে ফিরে আসতে’।

‘তোমরা ( হামলাকারী) যারা এভাবে চিন্তা করো, তাদের কথা আামি শুনতে চাই। আমি জানতে চাই তোমরা কেন এই পথে এগিয়ে যাচ্ছো। তোমরা আমাকে নাস্তিক বলে হত্যা করতে চাও। অথচ আমি যতবার মনোযোগ দিয়ে কোরআন পড়েছি তা হয়তো তোমরাও পড়নি।’

Reneta

‘আমি তোমাদের ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ জানাই ডাক্তার এবং পুলিশদের। খোদা আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো নতুন কিছু করার জন্য। আমি তোমাদের ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT