বাংলাদেশ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ড্যাবের চিকিৎসকদের সঙ্গে পাখি উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন, যেখানে তিনি পাখি উপহার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (৮ আগস্ট) শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। সমাবেশের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। একই সময়ে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।

পরে জাতীয় সংগীত পরিবেশনের পর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পরবর্তী কর্মসূচি শুরু হয়। চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতাকর্মী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

বিষয়:ড্যাব প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…