চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোপের মুখে তদন্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগ ওঠায় নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্ত কমিটি থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।

বিতর্কিত হওয়ায় ডেমোক্র্যাটদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাটর্নি জেনারেল। ডেমোক্রেটদের অভিযোগ, জেফ মিথ্যা বলে শপথ নিয়েছেন। এই কারণে তার পদত্যাগ করা উচিত। অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি এফবিআইএ এর এই কার্যক্রম তদারক করছিলেন।

সেশনস ১০ জানুয়ারিতে তার কনফার্মেশন হেয়ারিংয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন। বলেছিলেন রাশিয়ানদের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি।

গত বুধবার রাতে একটি বিবৃতিতে তিনি আবারও বলেন, নির্বাচনী প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে রাশিয়ার কোনও কর্মকর্তার সঙ্গে তিনি কখনও সাক্ষাৎ করেননি। এ ধরনের অভিযোগ আসলে কী নিয়ে করা হচ্ছে তা তিনি জানেন না। এ অভিযোগ মিথ্যা।

কিন্তু মার্কিন বিচার বিভাগের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকা বলছে, সেশনস গত বছর একবার নয় দুইবার রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলায়াকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

Reneta

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেট দলের সংগঠনগুলোতে রাশিয়া অবৈধভাবে হ্যাকিং চালানোর মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সহায়তা করেছে।

সেশনসের আগে গত মাসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলাপ-আলোচনা করা নিয়ে হোয়াইট হাউসকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বরখাস্ত হন।

গত বছরজুড়ে এরকম ২৫ জনেরও বেশি বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে সেশনস বৈঠক করেছেন। কিন্তু রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকটি হয় এমন সময়ে যখন সেশনস তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের প্রচারশিবিরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে তদন্ত করতে রাজি হওয়ার পরপরই অ্যাটর্নি জেনারেল জেফ সেশসনের রুশ যোগাযোগের বিষয়টি সামনে আসে।

তবে বরাবরই যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী প্রচারণায় রাশিয়ার কোন ধরণের হস্তক্ষেপের কথা প্রত্যাখান করে আসছে হোয়াইট হাউজ। রাশিয়াও যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করার অভিযোগ নাকচ করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচনে রাশিয়ারুশ হ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT