চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন জুনিয়র ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছেলের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার আইনজীবীর সঙ্গে ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্পের বৈঠকে রাশিয়ার একজন সাবেক সেনা কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে শুক্রবার ওই সেনা কর্মকর্তা নিজেই এ বিষয়টি স্বীকার করেছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ান আইনজীবী ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়া সঙ্গে ট্রাম্পের পুত্রের ওই বৈঠকে উপস্থিত থাকা ওই সেনা কর্মকর্তার নাম নিত আখমেটশিন। ২০১৬ সালের জুন মাসের আলোচিত ওই বৈঠকে উপস্থিত থাকা রাশিয়ার ওই সাবেক সেনা কর্মকর্তা এখন আমেরিকা-রাশিয়ার লবিস্ট হিসেবে কাজ করছেন।

এনবিসির ওই প্রতিবেদনে অবশ্য রাশিয়ান এই সেনা কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। তবুও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা বিশ্বাস করেন, আখমেটশিনের সঙ্গে ক্রেমলিনের যোগাযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তাদের এই মনোভাবের বিষয়টি উঠে এসেছে। তবে আখমেটশিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ আখমেটশিনকে চেনেন না বলে এপির কাছে দাবি করেছেন। ক্রেমলিনের সঙ্গে তার কোন যোগাযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এই বৈঠকের কথা ডোনাল্ড ট্রাম্প জানতেন না বলে মাত্র দুইদিন আগেই ট্রাম্প জুনিয়র দাবি করেন। এ সংবাদের রেশ কাটতে না কাটতেই আলোচিত ওই বৈঠক নিয়ে নতুন তথ্য জানা যাচ্ছে।

ওই বৈঠকটিকে শুধুমাত্র ২০ মিনিট সময় ব্যয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ট্রাম্প জুনিয়রের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার আগ পর্যন্ত আমি ভুলেই গিয়েছিলাম।

Reneta

তবে ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সংক্ষিপ্ত বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে তিনি ছেলেকে ‘একজন উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি’ বলে বর্ণনা করেন এবং তার সততার প্রশংসা করেন।

এছাড়া ট্রাম্প জুনিয়রের আইনজীবী বলেছেন, ট্রাম্প জুনিয়র বৈঠকের সময় উপস্থিতিদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতেন না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পমার্কিন নির্বাচনে রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT