আন্তর্জাতিক

ট্রাম্পকে জেতাতে বিশেষ সহায়তার নির্দেশ ছিলো পুতিনের!

ট্রাম্পকে জেতাতে বিশেষ সহায়তার নির্দেশ ছিলো পুতিনের!

মার্কিন নির্বাচনে ট্রাম্পকে জেতাতে ভ্লাদিমির পুতিন সহায়তা করতে চেয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে প্রভাবিত করতে রুশ নেতা পদক্ষেপ নিতে আদেশ দিয়েছিলেন।

মার্কিন নির্বাচনে প্রভাব রাখতে হ্যাকিং থেকে শুরু করে অন্যান্য কারসাজির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বশেষ এই দাবির জবাবে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।

ট্রাম্পের প্রতি ক্রেমলিনের স্পষ্ট সমর্থন ছিলো বলে মার্কিন গোয়েন্দা সংস্থার ২৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উদ্দেশ্য ছিলো মার্কিন গণতান্ত্রিক পদ্ধতি থেকে জনগণের বিশ্বাস কমিয়ে আনা। এজন্য হিলারি ক্লিনটনকে কলঙ্কিত করে তার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিলো।

তবে প্রকাশিত প্রতিবেদনে পুতিন ও রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। উল্টো রাশিয়া নিজস্ব উদ্দেশ্য পূরণ করতে ডেমোক্র্যাটদের ইমেইল হ্যাক করে উইকিলিকসকে ব্যবহার করা হয়েছিলো বলে দাবি করা হয় প্রতিবেদনে।

শুধু তাই নয় মার্কিন গোয়েন্দা সংস্থাটির দাবি, রাশিয়ার মদদে অপপ্রচার ও সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করার কাজও হয়েছিলো।

বিষয়:ট্রাম্প - পুতিন মার্কিন নির্বাচনে রাশিয়া রুশ হ্যাকিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…