জন্মের আগে থেকেই তারকা বনে যাওয়া সাইফ আলি খান এবং কারিনা কাপুরের ছেলে তৈমুর ২০ ডিসেম্বর এক বছর পূর্ণ করলো। জমকালো পারিবারিক আয়োজনে ছোট নবাবের জন্মদিন পালন করলেন সাইফিনা জুটি।
ছেলের প্রথম জন্মদিনটা রাজকীয় ভাবে পালন করার পরিকল্পনা ছিল সাইফ-কারিনার। কিন্তু ক’দিন আগেই কাপুর পরিবারের খ্যাতিমান অভিনেতা শশী কাপুরের মৃত্যুবরণ করেছেন। এই কারণে পারিবারিক ভাবেই পালিত হচ্ছে এ অনুষ্ঠান।

তবে পারিবারিক অনুষ্ঠান হলেও আয়োজনের কমতি ছিলনা কোনো। হরিয়ানার পতৌদি প্রাসাদে আয়োজন করা হয়েছে তৈমুরের প্রথম জন্মদিনের অনুষ্ঠান। নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে এই প্রাসাদ। এছাড়াও কয়েকদিন ধরেই চলছে বার্বি-কিউ পার্টি। আয়োজন করা হয়েছে কেক এবং নানা ধরনের সুস্বাদু খাবারের। শিশুদের জন্য প্লে জোনও ছিল সেখানে।
জন্মদিনে বলিউডের তেমন কাউকে বলেননি সাইফ এবং কারিনা। তবে নবাব ও কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন এ ঘরোয়া আয়োজনে। উপস্থিত ছিলেন তাদের কাছের বন্ধুরাও। টাইমস অব ইন্ডিয়া।








