চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে উল্লাসে, খেলা শেষে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ের উল্লাস বাংলাদেশের

মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৪ গোলের পর দ্বিতীয়ার্ধেও লাল-সবুজের প্রতিনিধিরা করেছে আরও ৪ গোল। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ রেখেছেন আফঈদা-কৃষ্ণারা, ৮ গোলের বড় ব্যবধানে জিতে মূলপর্বে খেলার আশা উজ্জ্বল করেছে পিটার বাটলারের শিষ্যবাহিনী।

বাংলাদেশের হয়ে প্রথমার্ধে গোল চারটি করেন মিডফিল্ডার সিনহা জাহান শিখা, মিডফিল্ডার শান্তি মার্ডি, ফরোয়ার্ড নবীরণ খাতুন এবং ফরোয়ার্ড শ্রীমতি তৃষ্ণা। বিরতির পর গোলের শুরু করেন তৃষ্ণা। পরে গোল করেন ফরোয়ার্ড সাগরিকা। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। ৯৬ মিনিটে শেষ গোলটি করেন মিডফিল্ডার মুনকি আক্তার। জয়ে সাউথ কোরিয়াকে সরিয়ে ‘এইচ’ গ্রুপে টেবিল শীর্ষে বাংলাদেশ।

অষ্টম মিনিটে তিমুর দুবার গোলের সুযোগ পেলেও গোলকিপার স্বর্ণা রাণী মন্ডল ও জয়নব খাতুনের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। আগের মিনিটে বাংলাদেশের কাছে সুযোগ আসে গোলের, কাজে লাগানো যায়নি। পরে একের পর এক সুযোগ নষ্ট করে বাটলারের শিষ্যরা।

Banglabid

বাংলাদেশের প্রথম গোল আসে ২০ মিনিটে। কাঙ্ক্ষিত গোলটি করেন মিডফিল্ডার সিনহা জাহান শিখা। বাঁ-কর্নার থেকে স্বপ্না রানীর শট গোলমুখে পড়ার আগে দুর্দান্ত হেডে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি, ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ৩২ মিনিটে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবার কর্নার থেকে সরাসরি গোল করে এগিয়ে দেন শান্তি মার্ডি। তার বাঁ-পায়ের বাঁকানো শট তিমুরের গোলকিপার বুঝতেই পারেননি। ২-০ করে ফেলে বাংলাদেশ।

প্রথম গোলের পর সিনহা জাহান শিখা ও অধিনায়ক আফঈদা খন্দকারের উল্লাস

তিমুর ৩২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই তৃতীয় গোল করে বসে বাংলাদেশ। এবারও বাঁ-কর্নার থেকে শান্তি মার্ডি বক্সের মাঝে বল ফেলেন, দারুণ হেড নেন নবীরণ খাতুন। ৩-০ হয় বাংলাদেশের। বিরতিতে যাওয়ার মিনিটে আরও এক গোল, এবার গোল করেন ফরোয়ার্ড তৃষ্ণা। প্রথমার্ধে ৪-০তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির আগে গোল দিয়ে তৃষ্ণা ম্যাচ শেষ করার পর ফিরে আবারও গোল করেন। ৫৬ মিনিটে শান্তি মার্ডির ক্রস থেকে আসা বলে গোল করেন, ৫-০ হয় বাংলাদেশের। ৭২ মিনিটে গতম্যাচের সেরা খেলোয়াড় সাগরিকা পান প্রথম গোল। ৬-০তে ব্যবধানে এগিয়ে যায় আফঈদার দল।

Reneta

শেষদিকে, ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। সাগরিকার পাসে বল পেয়ে ফাঁকা জালে জড়াতে ভুল করেননি তিনি। ৭-০ হয়। খেলার শেষ মিনিটে লম্বা ফ্রি-কিকে স্বপ্না গোল করেন, বল গোললাইনের ভেতরে পড়ে বেরিয়ে আসে, সেটি রেফারির চোখ এড়িয়ে যায়, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। পরে তিমুরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মুনকি আক্তার, ৮-০তে জিতে মাঠ ছাড়ে উড়তে থাকা বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাএএফসিতৃষ্ণাথাইল্যান্ডনবীরণপূর্ব তিমুরবাংলাদেশলিড স্পোর্টসশান্তিশিখাসাগরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT